৫-৭ এপ্রিল ব্যাংক খোলা, চলবে ক্লিয়ারিং হাউজও

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১১:৩৩ এএম

ঈদের আগে শুক্র-শনিবার সাপ্তাহিক ও রোববার শবে কদরের ছুটিসহ ৫, ৬ ও ৭ এপ্রিল টানা তিনদিনের ছুটিতে শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে। এ সময় ক্লিয়ারিং হাউজে কার্যক্রমও চালু থাকবে।

এ জন্য ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য চেক জমা দেয়ার সময় নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল টানা তিনদিনের ছুটিতে স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং চেক প্রসেসিং সিস্টেম ( বিএসিপিএস) কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১০টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ১২টার মধ্যে নিষ্পত্তি হবে।

আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক বেলা ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হ‌বে। তবে, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

কেএসএইচ
ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি শুরু হয়েছে ব্যাংকগুলোতে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, রপ্তানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৮ ও ২৯...
ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে পাঁচ এপ্রিল টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংকগুলো। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, রপ্তানি বিল সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে ২৮ ও ২৯ মার্চ কিছু...
ঈদে তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন-বোনাস এবং রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শুক্র, শনি ও রোববার এই তিন দিন খোলা থাকবে। তবে লেনদেন চলবে নির্ধারিত সময়ে। 
একেবারে ছুটির আমেজ নিয়ে ছুটির দিন শুক্রবারও খোলা ছিলো দেশের বাণিজ্যিক ব্যাংক-শাখাগুলো। ব্যাংকাররা জানালেন, নিবার্চনকেন্দ্রিক লেনদেনের সুবিধার্থে খোলা রাখা হয়েছে ব্যাংক। তবে এর বাইরে সীমিত পরিসরে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর