চট্টগ্রাম ও মাতারবাড়িতে দুটি মুক্ত বাণিজ্য অঞ্চলের সিদ্ধান্ত

আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:৪৫ পিএম

দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ির কাছে মোট ৬০০ একর জমিতে করমুক্ত দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার ফলে দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে এবং জাতীয় অর্থনীতিতে বড়ো ধরনের গতিশীলতা আসবে। এর পাশাপাশি চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রমের পরিধি বাড়ার কারণে বহুমুখী পণ্যের ক্রয়-বিক্রয় বাড়বে, যা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে আন্তর্জাতিক ভূরাজনীতি ও হরমুজ প্রণালী বন্ধ থাকার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। মন্ত্রিপরিষদ সচিব জানান, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে নিয়মিত প্রক্রিয়ায় এলএনজি আমদানি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিকল্প হিসেবে বর্তমানে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। দীর্ঘমেয়াদী চুক্তির বাইরে গিয়ে এভাবে হঠাৎ স্পট মার্কেট থেকে গ্যাস সংগ্রহ করতে হওয়ায় কখনো কখনো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দাম দিতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, অতীতের মতো জেলা প্রশাসকদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার স্পষ্ট নির্দেশনা দিয়েছে, যেন জেলা প্রশাসকরা সম্পূর্ণ সততা ও দক্ষতার সঙ্গে তাদের প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

একাত্তর/এসি
পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। 
মিনিকেট নামে ধানের কোন জাত নেই উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, চালের বস্তায় ধানের জাত লেখার জন্য মিল মালিকদের চিঠি দেয়া হয়েছে। এটি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া...
‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিধান রাখা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
লক্ষ্মীপুরের একটি আবাসিক ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, হত্যার পর ঘটনাটি...
স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার লেগ...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর