মিনিকেট বলে কিছু বিক্রি হবে না: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৬:৪৭ পিএম

মিনিকেট নামে ধানের কোন জাত নেই উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, চালের বস্তায় ধানের জাত লেখার জন্য মিল মালিকদের চিঠি দেয়া হয়েছে। এটি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৫ অক্টোবর) সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষিক্ষেত্রে গবেষণা এবং মাঠ পর্যায়ে জাত ও প্রযুক্তি সম্প্রসারণ সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, মিনিকেট বলে কিছু বিক্রি করা যাবে না। এখন থেকে মিল থেকে যে চাল বের হবে তার বস্তায় জাত লিখে দিতে হবে। কেউ যদি এটা ব্যত্যয় করে সেক্ষেত্রে অ্যাকশনে যাব আমরা।

উল্লেখ্য, মিনিকেট নামে দেশে কোনো ধানের চাষ না হলেও, বাজার মিনিকেট চালে সয়লাব। অভিযোগ আছে বাজারের জনপ্রিয় এই চাল তৈরি হয়, অন্য চাল ছেঁটে। তবে এমন অভিযোগ বারবার নাকচ করেছেন ব্যবসায়ীরা।

এর মধ্যে বাজারে মিনিকেট নামে চাল থাকবে না এমন বক্তব্যও দিয়েছে সরকারের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়। এখন ব্যবসায়ীরা বলছেন, মিনিকেট এখন একটি ব্র্যান্ড, এই নামে চাল না থাকলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন: বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় তিন তদন্ত কমিটি

কিছুদিন আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে মিনিকেট বলে কোনো চাল নেই। তবু ব্যবসায়ীরা মিনিকেট নামে চাল বাজারজাত করছেন। যারা মিনিকেটের নামে চাল বাজারজাত করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন করা হচ্ছে।


একাত্তর/আরএ

দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ির কাছে মোট ৬০০ একর জমিতে করমুক্ত দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কিছুদিন আগেই মাঠ থেকে কাটা হয়েছে বোরো ধান। ফলে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের ক্ষেত্রে দাম বাড়ার এই প্রবণতা চোখে পড়ছে সবচেয়ে বেশি।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গমের কোনো...
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর