আগস্ট মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রোল ১৪০ ও অকটেন ১৪৫ টাকা আগস্ট মাসেও অপরিবর্তিত থাকছে।
এর আগে ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সর্বশেষ জ্বালানি তেলের দাম সংশোধন করা হয়েছিল।
ওই সংশোধনী অনুযায়ী জুন মাসে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছিল। পরে সেই মূল্য জুলাইয়ে বহাল রাখা হয়। এবার আগস্টেও তা অপরিবর্তিত রাখা হলো।
বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া এ বছরের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
আমিরাতে পাঁচ হাজার নয়, ৬২৬ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে: শামা ওবায়েদ