জ্বালানি খাতে মাসে ভর্তুকি তিন হাজার কোটি টাকা

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম

আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানিখাতে সরকারকে প্রতি মাসে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে এই খাতে মাসিক ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

মনির হোসেন চৌধুরী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্যের কারণে সরকারকে এই বিশাল ভর্তুকি বহন করতে হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি জানান, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও এর প্রকৃত উৎপাদন বা আমদানি মূল্য প্রায় ১৫৫ টাকা হওয়া উচিত। এই ঘাটতি মেটাতেই সরকারকে বিপুল অর্থ ভর্তুকি হিসেবে দিতে হচ্ছে।

জ্বালানি সংকট নিয়ে জনমনে কোনো ধরনের আতঙ্ক বা উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। নিয়মিত সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই অযথা মজুদ করার বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করলে সরবরাহ ব্যবস্থা সচল থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

একাত্তর/আরএ
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
আগস্ট মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না।
তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর