দেশের বাজারে আরও কমলো স্বর্ণ ও রুপার দাম

২২ ক্যারেট স্বর্ণ ২,২৪,১৮২ টাকা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম হ্রাসের প্রেক্ষাপটে সোনা ও রুপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন বিক্রয়মূল্য কার্যকর করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই দরের মধ্যেই সরকারের নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন মূল্যে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ককৃত ক্যাডমিয়াম স্বর্ণের দাম ঠিক হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (প্রতি গ্রাম ১৯,২২০ টাকা)। ২১ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম কমে হয়েছে ২ লাখ ১৪ হাজার ০৮৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০, ২৩২ টাকা।

এর আগে গতকাল বৃহস্পতিবার ঘোষিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ২৭৯ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ১ লাখ ৫১ হাজার ৮৭০ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও বড় পতন এসেছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের হলমার্ককৃত রুপার অলংকারের প্রতি ভরির দাম ৩ হাজার ৮৪৯ টাকা (প্রতি গ্রাম ৩৩০ টাকা)। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯১ টাকা। বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৪ হাজার ২৪ টাকা।

বাজুস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়েছে, অলংকারের রূপ ও ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে যোগ হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে আগেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে আর কোনো ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বদল বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথর বাদ দিয়ে অবশিষ্ট মূল্যের ওপর ১২ শতাংশ এবং সরাসরি বিক্রয় বা পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিয়ে মূল্য হিসাব করতে হবে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা বলবৎ থাকবে।

একাত্তর/এআরএস
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই নতুন কমিটিতে পূর্বের ‘মুখ্য...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শুক্রবার সকালে...
আসন্ন ২৫ অক্টোবর লন্ডনের জমকালো মঞ্চে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি'অর বিজয়ী ফুটবলারের নাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত ট্রফিটি কার হাতে উঠতে যাচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের...
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে আলাদা দাঙ্গায় আটজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এএফপি এ খবর দিয়েছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর