বিদেশি পোশাকে আবারও শুল্কছাড়, হুমকির মুখে দেশীয় শিল্প

আপডেট : ১০ জুন ২০২৪, ০৭:৪৭ পিএম

বিদেশি পোশাকে আবারও বড় ধরনের শুল্কছাড় দিলেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ১৭২ ধরনের পোশাক আমদানিতে শুল্ক সাড়ে ১২২ শতাংশ থেকে কমিয়ে ১০০ শতাংশ করেছেন।

উদ্যোক্তাদের আশঙ্কা, এতে দেশে বিদেশি পোশাক আমদানি হু হু করে বাড়বে, হুমকির মুখে পড়বে দেশীয় পোশাক শিল্প। ক্ষতিগ্রস্ত হবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান, পোশাক আমদানিতে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা চলে যাবে বিদেশে।

বাংলাদেশ যখন বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষে, তখন দেশে বিদেশী পোশাক আমদানিতে ধারাবাহিকভাবে আবারও শুল্ক কমালো সরকার।

চলতি অর্থ বছরে ১৭২ ধরনের বিদেশী পোশাক আমদানিতে শুল্ক দিতে হতো ১২২ দশমিক ৫ শতাংশ। কিন্তু প্রস্তাবিত বাজেটে সাড়ে ২২ শতাংশ কমিয়ে ১০০ শতাংশে শুল্ক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। গত বাজেটেও বিদেশী পোশাক রপ্তানিতে শুল্ক কমিয়েছিল ৫ শতাংশ।

এতে বিপুল পরিমাণে ভিনদেশী পোশাক আমদানি হওয়ায় ভুগতে হয়েছে দেশীয় পোশাকের উদ্যোক্তাদের। সেই সাথে ব্লক-বুটিকসহ পোশাক তৈরির এ পেশার সাথে জড়িত লাখ লাখ মানুষ।

ফ্যাশন এন্টারপ্রেনারস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজহারুল হক আজাদ বলেন, দেশী পোশাকের ক্ষেত্রে ৩ শতাংশ উৎসে কর নির্ধারণ করা হয়েছে। যে উৎসে করের আওতায় আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী এখানে কাজ করছে, তারাও চলে আসবে।

ফ্যাশন এন্টারপ্রেনারস এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ খান বলেন, গত কয়েক ধরেই বাজেটে এমন কিছু পলিসি নেওয়া হয়েছে, তাতে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কাঁচামালের খরচ বেড়ে গেছে। এতে তৈরি পোশাকের দামও বেড়েছে।

আজহারুল হক আজাদ বলেন, এ প্রস্তাবে পাশ হলে দেশে ডলার সংকট আরও বেশি বাড়বে। দেশীয় পোশাকের সুরক্ষা করলে দেশের টাকা দেশেই থাকবে বলেও জানান তিনি।

খালিদ মাহমুদ খান আরও বলেন, এ ধরণের পলিসির শিকার হবে দেশীয় উদ্যোক্তারা। প্রান্তিক পর্যায়ে যারা পোশাক উৎপাদন করছেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান তিনি।

পোশাকের দাম সাধ্যের মধ্যে রাখতে দেশীয় পোশাক ক্রয়ে ভ্যাট কমানোর দাবিও জানান তৈরি পোশাক শিল্পের দেশীয় উদ্যোক্তারা।

 

একাত্তর/জো
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর