চামড়ার দাম কমলেও পণ্যের দাম চড়ছেই! 

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:২৯ পিএম

প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 

ট্যানারি মালিক, কাঁচা চামড়া ব্যবসায়ী, প্রস্তুতকারী, ভোক্তা সবার অভিযোগে ঘুরে ফিরে এসেছে এখাতে অনিয়ম, নজরদারির অভাব আর দুর্বল ব্যবস্থাপনার কথা। 
দেশের তৃতীয় প্রধান রপ্তানির এই শিল্পের দিকে আরও যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। 

একটি স্বাস্থ্যবান গরুর চামড়া এ বছর বিক্রি হয়েছে গড়ে ৫০০ থেকে ৬০০ টাকায়। অন্যদিকে দেশে প্রস্তুতকৃত একজোড়া ভালো মানের চামড়ার জুতার দাম তিন থেকে চার হাজার টাকা। অর্থাৎ একজোড়া জুতার দামে ৬ থেকে ৮টি গরুর চামড়া কেনা যায়। কিন্তু কেন, ভোক্তা মনের সরল প্রশ্ন। 

ভোক্তাদের অভিযোগ, দুই দিক থেকেই ঠকছেন তারা। কাঁচা চামড়া বিক্রির সময় যেমন পান না ন্যায্য দাম, তেমনি চামড়াজাত পণ্য কিনতে গিয়েও গুনতে হয় চড়া মূল্য।

চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু হানিফ সরকার বলেন, চড়া দামে চামড়া কিনে পণ্য বানাতে হয়। তাই কম দামে পণ্য বিক্রি করা সম্ভব হয় না।

কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, দামের সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয় ট্যানারি থেকেই। ট্যানারি মালিকরা একদিকে অধিক মুনাফা করে অপর দিকে কাঁচা চামড়া ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধেও গড়িমসি।

এদিকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদের দাবি, প্রক্রিয়াজাতকরণ খরচ ও কেমিক্যাল আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় কম দামে চামড়া দেওয়া সম্ভব নয়।

সাভারের চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার এখনো পুরোপুরি কার্যকর না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক মানের সনদ। ফলে বিদেশি বাজারেও বাংলাদেশ পিছিয়ে। 

দেশীয় বাজারে দাম বাড়ার এটাও অন্যতম কারণ বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যাপক ডা. সবুর আহমদ

কাঁচামাল থেকে চূড়ান্ত ব্যবহার উপযোগী পণ্যের দামের এমন অস্বাভাবিক পার্থক্য দেশীয় বাজারকে ক্ষতিগ্রস্ত করছে, ভোক্তারা ঝুঁকছে বিদেশি পণ্যের দিকে।

 

এআরএস
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
কোরবানির চামড়া বাণিজ্যে এক অপ্রতিরোধ্য সিন্ডিকেট আছে ট্যানার্স এসোসিয়েশনের ভেতরে। পতিত সরকার আমলে শক্তিশালী হওয়া সিন্ডিকেটটি ভাঙতে পারলো না অন্তর্বর্তী সরকারও।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর