বিএসইজেডে ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে নির্লন

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১০:০৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশালাইজড অর্থনৈতিক অঞ্চল দেখে এলেন চীন, জাপান, সৌদি, যুক্তরাষ্ট্রসহ ৩৬ বিনিয়োগকারী। সেখানকার সুযোগ-সুবিধা দেখার সঙ্গে সঙ্গেই শিল্পপ্রতিষ্ঠান খুলতে একটি সমঝোতা চুক্তি সই করেছে সুইডিশ কোম্পানি নির্লন। পর্যায়ক্রমে এখানে ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে যাত্রা শুরু করে বাংলাদেশ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। যা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত। প্রথম কোম্পানি হিসাবে ৭৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করে সেখানে ফ্রিজ টেলিভিশন, এসিসহ হোম অ্যাপ্লাইন্স পণ্য তৈরি করছে বেকো-সিঙ্গার বাংলাদেশ।

সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইরোজ বলেন, সিঙ্গার, বাংলাদেশ এই অর্থনৈতিক অঞ্চলে আরও বেশি বিনিয়োগ করবে। বাংলাদেশে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।

সেই বেকো-সিঙ্গারের কারখানাসহ অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করেন ৩৬ জন বিদেশি বিনিয়োগকারী। এই দলে ছিলেন চীনের ১০ জন, যুক্তরাষ্ট্রের আট, জাপানের তিন, সৌদি আরবের তিন জনসহ মোট ৩৬ জন বিনিয়োগকারী। সেখানে কারখানা স্থাপনের জন্য বিএসইজেডের সঙ্গে চুক্তি করেছে সুইডিশ কোম্পানি নির্লন।

সুইডিশ কোম্পানি নির্লনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম বলেন, যে পরিমাণ জায়গা নিয়ে আমরা শুরু করছি তাতে প্রায় ১৪ মিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব হবে। যে কারখানা আমরা করতে যাচ্ছি সেখানে গার্মেন্টস অ্যাক্সোসরিজের টার্গেট পূরণের চিন্তা করছি। 

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সবধরনের সেবা নিশ্চিত করার কথা জানান অর্থনৈতিক অঞ্চলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নীতি সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ।

তিনি বলেন, এখানে একটা ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা করা হয়েছে। ৬০০ একর জমি ল্যান্ড ডেভেলপের কাজ শেষ হয়েছে। আরও ৪০০ একরে কাজ চলছে। পুরো ইকোনমিক জোনের কাজ শেষ হলে আশা করি তখন আরও বেশি বিনিয়োগ আসবে। আমরা আশা করি, এখানে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান হবে। সেই লক্ষে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। 

চার দিনের বিনিয়োগ সম্মেলন শেষ হবে আগামী ১০ এপ্রিল।

উন্নয়নশীল ও উন্নত দেশগুলোতে শ্রম মজুরি বেড়ে গেলে তারা সেই সব দেশে কারখানা স্থাপন করে যেখানে শ্রম মজুরি তুলনামূলকভাবে কম। বাংলাদেশ তেমনই একটি দেশ সঙ্গে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তাতে ল্যান্ড অব অপরচুনিটি হিসেবে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। একই সঙ্গে প্রবাসী যেসব বাঙালি আছেন তারাও এখানে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। 

একাত্তর/এসি
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত...
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর