তিস্তা চুক্তিতে ভারত-চীন দুই দেশকেই বিবেচনা: পররাষ্ট্র উপদেষ্টা

  • তিস্তা প্রকল্প যাদেরটা সহজ সেটাই নেবে বাংলাদেশ
  • তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ ওপেন
  • শেখ হাসিনাকে ফেরানোর কথা হয়েছে, তবে চূড়ান্ত নয়
  • ইতালি প্রবাসীদের ভিসার বিষয়ে কাজ চলছে
  • ফিলিস্তিন ইস্যুতে প্রটেস্টের নামে লুটপাট সরকার সমর্থন করে না
  • রাখাইনের বর্তমান অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৬:১২ পিএম

তিস্তা প্রকল্পে ভারত বা চীন- যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে, তাদের সঙ্গেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিস্তার পানিবণ্টন জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আমরা ওপেন আছি। ভারতের সঙ্গে সহযোগিতায় থাকা সম্ভব আবার চীনের সঙ্গে থাকা সম্ভব। কারও সঙ্গে কোনো বাধা নেই। আমরা দেখবো যে, কোন প্রজেক্টটা নিলে আমাদের জন্য সহজ হবে, সেটা নিয়ে কাজ করা হবে।

চীন এবং বিমসটেক সম্মেলনের ফাঁকে তিস্তার পানি নিয়ে আলোচনার অগ্রগতির বিষয়ে তিনি বলেন, অগ্রগতি সময়সাপেক্ষ। হঠাৎ করেই আমরা প্রত্যাশা করছি না যে, কেউ এসে এটা দ্রুত সমাধান করে দিয়ে যাবে। তিস্তার পানিবণ্টন জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় এটি আমরা জানি। বিশেষ করে মৌসুমের সময়। এ ব্যাপারে ওপেন থাকা, সেটা আমরা আছি।

এসময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 

বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন- সম্পর্ক হয় দেশ ও জনগণের সঙ্গে, ব্যক্তি বা দলের সঙ্গে নয়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর বক্তব্য পরিহারের বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ ও ভারতে সরকারপ্রধান। 

ইতালি প্রবাসীদের ভিসার বিষয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আমাদেরও কিছু সমস্যা আছে। যেসব আবেদন জমা পড়েছে তাতে অনেক ত্রুটি রয়েছে বলে প্রমাণিত হয়েছে। তারা সেসব পর্যবেক্ষণ না করে ভিসা/ ওয়ার্ক পারমিট দিতে পারবে না। আন্দোলনের মাধ্যমে সমাধান নয়, তবে ইতালিকে চাপে রাখা হয়েছে।

ফিলিস্তিন ইস্যুতে প্রটেস্টের নামে যে লুটপাট হচ্ছে তা সরকার সমর্থন করে না জানিয়ে উপদেষ্টা বলেন, লুটপাট কোনো প্রতিবাদের ভাষা নয়। যারা এমন কাজ করছে, তারা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। দেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, তখন ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে লুটপাটকে পরিকল্পিত বলে মনে করেন তিনি।

রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে তিনি আরও বলেন, রোহিঙ্গারা যেন অধিকার ও নিরাপত্তাসহ ফেরত যেতে পারে সেটাই চায় বাংলাদেশ। থাইল্যান্ডের বৈঠকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনযোগ্য, এটা মায়ানমার পরিষ্কার বলেছে। বাকি তালিকা তারা রিভিউ করছে। আমরা তাদের দাবি জানিয়েছি বাকি যারা আছে, তাদের ফেরানোর ব্যাপারে যেন ত্বরান্বিত করে। এই তালিকা অনুমোদন করা মানে এই নই যে কালকে তারা চলে যেতে পারবে। রাখাইনে বাস্তব অবস্থা আমরা সেটা জানি। এই অবস্থায় তাদের প্রত্যাবাসন করা সম্ভব নয়। তবে আমরা আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির কাজ করে যাচ্ছি। 

এছাড়াও চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দুই জন প্রতিনিধি ঢাকা সফর করবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 

একাত্তর/এসি
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে, তবে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার আসলে গঠনমূলক...
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ...
পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। 
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর