শুল্ক গুদাম থেকে স্বর্ণ উধাও, চার কর্মকর্তা আটক 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ উধাওয়ের ঘটনায় চার সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। 

জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকারি গুদাম থেকে স্বর্ণ উধাও নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে এদিন কাজ শুরু করেছে ঢাকা কাস্টমস হাউজের তদন্ত কমিটি। এ ঘটনায় মামলার পর মাঠে নেমেছে এয়ারপোর্ট থানা পুলিশও। ইতিমধ্যে ঘটনাস্থলে গেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য।

পুলিশের তরফে বলা হচ্ছে, এটি মোটেও চুরি নয়। শুল্ক কর্তৃপক্ষের কেউ এগুলো সুকৌশলে আত্মসাৎ করেছে। সন্দেহের প্রাথমিক তালিকায় আছেন, গুদামে কর্মরত চারজন সিপাহি ও চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা।

একটি সূত্র নিশ্চিত করেছে, ৪২৬টি প্যাকেজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গুদাম থেকে অল্প অল্প করে স্বর্ণ গায়েব করা হয়েছে। শেষ পর্যন্ত যার পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৫৫ কেজি।

২০২০ সালে জব্দ হওয়া স্বর্ণ কেন তিন বছর ধরে বিমানবন্দরে পড়ে থাকবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।

বিপুল পরিমাণ এই স্বর্ণ উধাওয়ের ঘটনা সামনে আসে রোববার। বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, সংরক্ষিত এলাকায় থেকে চুরি হওয়া প্রায় অসম্ভব। তাই এটি চুরি নাকি ভেতরের কর্মকর্তা, কর্মচারীরা আত্মসাৎ করেছে তা নিশ্চিত না।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড গুদামের পাশেই  শুল্ক বিভাগে ট্রানজিট গুদাম। এই গুদামে রাখা হয় জব্দ করা মালামাল। গুদামের ভেতরেই স্বর্ণের মতো মূল্যবান জিনিস রাখার জন্য আছে আলাদা ব্যবস্থা।

পুলিশ বলছে, এই গুদামে বাইরে থেকে চোর ঢোকার কোনো সুযোগই নেই। যে আলমারি ভাঙা হয়েছে তা বাইরের কেউ করেনি। আর স্বর্ণ গায়েব হয়েছে ৪২৬টি প্যাকেজ থেকে অল্প অল্প করে। চোর কখনো এভাবে করবে চুরি না। তাই অপরাধী শুল্ক বিভাগের মধ্যেই আছে।

শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, আগস্টের প্রথম সপ্তাহে গুদামের দায়িত্বে থাকা দুজন কর্মকর্তা সাইদুল ইসলাম সাহেদ ও শহিদুল ইসলামের বদলি হয়ে যায়। তাদের জায়গায় যারা এসেছেন, তাদেরকে সব মালামাল বুঝিয়ে দেবার সময় স্বর্ণের একটি চালানের পুরো প্যাকেটই খুঁজে পাওয়া যাচ্ছিল না।

‘পরে তাদেরকে চাপ প্রয়োগ করার পর প্যাকেটটি তারা বের করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো গুদামের ইনভেন্টরি করার আদেশ দেন এবং গুদাম অটোমেশন করার কাজ শুরু হয়।

শুল্ক বিভাগের এক কর্মকর্তা জানান, ২১ আগস্ট এই দুই কর্মকর্তাকে মালামাল বুঝিয়ে না দেয়া পর্যন্ত বদলির আদেশ স্থগিত করা হয়। পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয় মালামালের ইনভেন্টরি। ওই দিন রাত ৯টা পর্যন্ত গুদামে দুইটি দল কাজ করেছে।

‘রাত ১২টার দিকে শুল্ক কমিশনার নিজে এই কার্যক্রম পরিদর্শনও করেছেন। কিন্তু ২ সেপ্টেম্বর সকালে গুদামের আলমারির তালা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়।

কাস্টমস হাউসের কমিশনার নুরুল হুদা আজাদ একাত্তরকে বলেন, ইনভেন্টরি করলে ধরা পড়ে যাবে তাই এই চুরির ঘটনা সাজানো হতে পারে।

মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম সাংবাদিকদের বলেছেন, এখানে প্রতিটি প্যাকেট থেকে কিছু কিছু করে স্বর্ণের বার ও অলংকার সরানো হয়েছে। তদন্তের প্রয়োজনে গুদামের দায়িত্বে নিয়োজিত কাস্টমস হাউসের সব কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর