যান ও যাত্রীবহন সুবিধাসহ ভোলা নৌপথে ফেরি চালু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম

এবার যাব বাড়ি,  সঙ্গে যাবে গাড়ি- এই স্লোগান নিয়ে দেশে প্রথমবারের মতো চালু হলো বেসরকারিভাবে ঢাকা-ভোলা নৌপথে  ‘কার্নিভাল ক্রুজ’ ও ‘কার্নিভাল ওয়েভ’ নামের দুটো ফেরি। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেডের ফেরি দুইটি বাণিজ্যিকভাবে চলাচল করবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সার্ভিসের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যানবাহনসহ যাত্রী পারাপারের ফেরি সার্ভিস পৃথিবীর অনেক দেশে আছে। আমাদের দেশে এটি নতুন। আমরা ফেরি সার্ভিসে এখন আন্তর্জাতিক মানের অংশ হয়ে গেলাম। এটা আমাদের গর্বের।

প্রতিমন্ত্রী বলেন, দ্বীপ জেলা ভোলাবাসীর জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় মানুষের জন্য সবসময় চিন্তা করেন। তাদেরকে মূল স্রোতধারায় নিয়ে আসতে অনেক পদক্ষেপ নিয়েছেন। ভোলা জেলায় অনেক কিছুই আছে। তাদের যোগাযোগ ব্যবস্থাটা দুর্বল।

তিনি বলেন, ফেরিতে ৪০০ আসনে যাত্রীদের বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও কার, মাইক্রোবাস, পণ্যবাহী মিনিট্রাক পারাপারের সুযোগ থাকবে। এই ফেরিতে মাত্র ৫-৬ ঘণ্টায় ঢাকা থেকে ভোলা পৌছাতে পারবেন যাত্রীরা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য। আগে ভোলার মানুষ যেখানে রাতে মানুষ লঞ্চে চলাচল করত, এখন দিনের বেলায় মানুষ লঞ্চে চলাচল করে। আমরা প্রথম দিনের বেলা লঞ্চ সার্ভিস চালু করেছি। জনগণ উপকার পাচ্ছে। আজকে আর একটি ঐতিহাসিক ঘটনা যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরির উদ্বোধন।

তিনি বলেন, বাংলাদেশকে আটকে ধরার জন্য, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে। আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা দেশকে পিছিয়ে দিয়েছে, দেশ অন্ধকারের পতিত হয়েছে‌। আমাদের সৌভাগ্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মতিউর রহমান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন, কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেডের পরিচালক মোহাম্মদ মাসুম খান প্রমুখ।

কার্নিভাল ক্রুজ লাইনের পরিচালক মাসুম খান জানান, যানবাহনসহ যাত্রীবাহী দুটি রো রো ফেরি ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-ভোলা (ইলিশা) রুটে চলাচল করবে। কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল আটটায় ছেড়ে যাবে। ভোলার ইলিশা ঘাটে দুপুর ২টায় পৌঁছাবে। ইলিশা থেকে রাত ৯টায় ছাড়বে।

তিনি জানান, ফেরিতে সিট ক্যাপাসিটি রয়েছে ৩৩০ জনের। এর মধ্যে কেবিন ৬০টি, চেয়ার ১০০টি। ৩৫টি গাড়ির ধারণ ক্ষমতা রয়েছে।

ফেরি সার্ভিস চালু হওয়ায় অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। ঝুঁকিমুক্ত ও সাশ্রয়ী চলাচলের সঙ্গে কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন বুনছেন সাধারণ মানুষ।

 

একাত্তর/জো
অসুস্থ ও অসহায় প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আন্তর্জাতিক ক্যাফে চেইন ‘সিক্রেট রেসিপি’ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের নতুন ও সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেছে।
লাল গালিচা বিছানো পথে নেমে খাল খননকাজ উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর