বসুন্ধরা আবাসিকে সিক্রেট রেসিপির নতুন আউটলেট

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:২৫ পিএম

আন্তর্জাতিক ক্যাফে চেইন ‘সিক্রেট রেসিপি’ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের নতুন ও সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেছে। এটি বাংলাদেশে ব্র্যান্ডটির ১৭তম আউটলেট, যা ২০১৭ সালে ফেয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পেপারনি লিমিটেডের মাধ্যমে যাত্রা শুরু করে।

বসুন্ধরা আবাসিক এলাকার এ- ব্লকের ১৮ নম্বর রোডের এবিজি টাওয়ারে অবস্থিত নতুন আউটলেটটি আধুনিক নকশা, প্রশস্ত বসার ব্যবস্থা ও সম্পূর্ণ মেনু নিয়ে তৈরি করা হয়েছে খাদ্যপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে। সেখানে সিক্রেট রেসিপির জনপ্রিয় কেক, পেস্ট্রি, মুখরোচক খাবার ও বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যাবে। নতুন সংযোজন হিসেবে মেনুতে যুক্ত হয়েছে ‘কাবাব প্ল্যাটার’, যা দেশীয় স্বাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান। তিনি বলেন, সিক্রেট রেসিপি শুধুমাত্র সুস্বাদু কেক ও খাবারের স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে পরিবার একত্রিত হয়, বন্ধুত্ব গড়ে ওঠে এবং মধুর স্মৃতি তৈরি হয়। 

সিক্রেট রেসিপি বাংলাদেশের হেড অব বিজনেস কে. এস. এম মহিত-উল-বারী বলেন, আউটলেটটিতে ৮০ জন অতিথির আসন ব্যবস্থা, বিশেষ মিটিং রুম ও পুরো মেনু থাকবে। মিষ্টি, ঝাল এবং পানীয় সব এক ছাদের নিচে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব আজরা মাহমুদ, বুলবুল টুম্পা এবং ফারহান-দ্য ব্রাউন ম্যাজিশিয়ান। এছাড়াও, উপস্থিত ছিলেন রায়ান রহমান (হেড অব স্ট্র্যাটেজি), জে. এম. তসলিম কবীর (হেড অব মার্কেটিং) এবং ফেয়ার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গ্রাহকরা সিক্রেট রেসিপি বাংলাদেশ অ্যাপ এবং ফুডপ্যান্ডার মাধ্যমে অর্ডার করতে পারবেন। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস যেমন নগদ, বিকাশ এবং ব্যাংক লেনদেনের জন্য ভিসা, মাস্টারকার্ড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, এমটিবি-সহ বিভিন্ন ব্যাংক পার্টনারশিপও চালু রয়েছে। 

এআরএস
অসুস্থ ও অসহায় প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লাল গালিচা বিছানো পথে নেমে খাল খননকাজ উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ চারজনেরই মৃত্যু হলো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর