‘ব্যক্তির দায় পুলিশ বহন করবে না’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম

ছাত্রলীগের দুই নেতাকে পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

সোমবার বিকেলে মিন্টো রোডে ডিএমপি হেড কোয়ার্টার্সে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

পুলিশের এই যুগ্ম-কমিশনার  জানান, নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। যার যার অপরাধ অনুযায়ী শাস্তি দেয়া হবে। ব্যক্তির দায় পুলিশ বহন করবে না বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
 
এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে ডিএমপি কার্যালয়ে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। 

ডিএমপি কমিশনারের  সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ছাত্রলীগ সভাপতি জানান, ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করা পুলিশের সঙ্গে ছাত্রলীগের সৌহার্দপূর্ণ সম্পর্কে কোনো ব্যত্যয় ঘটবে না।

 
শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে রাজধানীর শাহবাগ থানায় ধরে নিয়ে মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুন অর রশিদকে রোববার এপিবিএনে বদলি করা হয়েছে। এর আগে একইদিন সকালে রমনা বিভাগের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়।

গুরুতর আহত ছাত্রলীগের দুই নেতাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

একাত্তর/এআর
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর