কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ এএম

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভোরে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

এদিকে উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরাও।

বৃহস্পতিবার ভোররাত পৌনে চারটার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোররাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর অল্প কিছুক্ষণের মধ্যে ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এই মার্কেটটি সাপ্তাহিক বন্ধ। ব্যবসায়ীরা রাতে দোকানপাট বন্ধ করে বাসায় ফিরে গেছেন। মধ্যরাতে হঠাৎ মার্কেটটিতে আগুন লাগে। মার্কেটটিতে কাপড়, জুতা, জুয়েলারি, কাঁচা শাক-সবজিসহ বিভিন্ন প্রকারের হাজারেরও বেশি দোকানপাট রয়েছে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে পুলিশ। ব্যবসায়ীদের পণ্য চুরি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

 

একাত্তর/জো
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর