ঢাকার উড়াল সড়কে বিআরটিসির বাস চলাচল শুরু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম

সাধারণ মানুষের জন্য চালু হলো ঢাকার উড়াল সড়কে (এভিভেটেড এক্সপ্রেসওয়ে) বিআরটিসি দ্বিতল বাস চলাচল।

সোমবার সকাল সোয়া ১১টায় বিআরটিসি বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী।  এসময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে প্রতিদিন আটটি দ্বিতল বাস চলবে। যাত্রীর চাপের ওপর নির্ভর করে পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে। তবে বেসরকারি বাস চলাচলের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 

এ উড়াল সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

এদিকে এই পথে চলাচলকারী যাত্রীরা বলেন, কম সময় ও যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে যাওয়া যাবে। এই সার্ভিসটি চালু করায় সাধারণ মানুষের অনেক উপকার হলো। 

ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত বিরতিহীন সেবা ‘শাটল সার্ভিস’ হিসেবে চলবে এসব বাস। অর্থাৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বাস চলবে। অন্য পথে চলবে না।

সড়কটিতে চলতে বাসপ্রতি ১৬০ টাকা টোল দিতে হলেও বাসের যাত্রীদের আপাতত বাড়তি ভাড়া দিতে হবে না। ঢাকার অন্য বাসের মতো কিলোমিটারে দুই টাকা ৪৫ পয়সা ভাড়া দিতে হবে।

বাসগুলো বিজয় সরণি ফ্লাইওভার হয়ে উড়াল সড়কে উঠবে। তারপর বিরতিহীন যাবে। পথে যাত্রী ওঠানামা করা যাবে না। বিমানবন্দর র‍্যাম্প দিয়ে সড়ক থেকে নামবে। এ পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। তবে উত্তরার জসিম উদ্‌দীন মোড় পর্যন্ত গেলে দিতে হবে ৪০ টাকা।

জসীম উদ্দীন মোড় ঘুরে বিআরটিসি বাস কাওলার র‍্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবে। তারপর সরাসরি চলে আসবে ফার্মগেট। ফার্মগেটের র‍্যাম্প দিয়ে নেমে আবার খেজুরবাগান যাবে। কাওলা থেকে খেজুরবাগানের ভাড়া ৩০ টাকা।

গত দুই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উড়াল সড়কের কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন। 

এরপর তিন সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ঢাকা উড়াল সড়কটি (এলিভেটেড এক্সপ্রেসওয়ে)। ওইদিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছিলেন, ৭৯টি বাস চলবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে। তবে নানা জটিলতায় এ সিদ্ধান্ত থেকে সরে আসে সরকারের এ সংস্থাটি।  

 

একাত্তর/এসি
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি কাউন্টারের পেছনের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে বয়স ২২ থেকে ২৫ হতে পারে।
ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সর্বসাধারণের জন‍্য টোলমুক্ত থাকবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর