স্ত্রীকে নদীতে ফেলে হত্যার পর নিখোঁজের জিডি করেন স্বামী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম

এ যেন রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা করার পর, থানায় এসে নিজেই নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করলেন স্বামী। বিয়ের চার মাসের মাথায় স্ত্রী ফারজানাকে খুন করেন স্বামী রনি। গ্রেপ্তারের পর রনি পুলিশের কাছে স্বীকার করেন যে, পরকীয়ার সন্দেহের জেরে স্ত্রীকে তিনি বছিলা ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন।

গত ২১ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর পাশের ডোবায় বোরকা পরা এক নারীর মরদেহ উদ্ধার করে উদ্ধার করে পুলিশ। ফারজানা নামে এই নারীকে নিখোঁজ দাবি করে থানায় জিডি করেছিলেন তার স্বামী রনি মিয়া। পরে জানা যায়, স্ত্রীর পরকীয়া সন্দেহে তাকে পূর্বকল্পিতভাবে বছিলা ব্রিজ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় রনি। পুলিশের কাছে ধরা খেয়ে পরে স্বামী রনি নিজেই সেই কথা জানান।

এ ঘটনার তদন্ত করতে গিয়ে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ এবং ঘাতক রনিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এসে এনিয়ে বিস্তারিত জানান ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি বলেন, ঠাণ্ডা মাথায় ফারজানাকে হত্যার পরিকল্পনা করে ফারজানার স্বামী রনি।

গত ১৫ সেপ্টেম্বর সকালে তাদের মধ্যে ঝগড়ার পর ফারজানাকে হত্যার সূক্ষ্ম পরিকল্পনা করে রনি। ঘুরতে যাওয়ার কথা বলে ফারজানাকে নিয়ে মোহাম্মদপুরের বছিলা ব্রিজ (শহীদ বুদ্ধিজীবী সেতু) সংলগ্ন নৌ পুলিশ ফাঁড়ির পেছনে নিয়ে যায়। এরপর ফারজানাকে গভীর পানিতে ফেলে হত্যা করে।

নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফারজানা পানির ডুবে যায়। ফিরে এসে রনি মিয়া স্বজনদের ফোন দিয়ে বলে যে ফারজানা ঝগড়া করে বাসা থেকে বের হয়ে তার সাবেক প্রেমিকের কাছে চলে গেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর কেরানীগঞ্জ মডেল থানায় স্ত্রী নিখোঁজের জিডিও করেন।

চার মাস আগে পেশায় নার্স ফারজানাকে বিয়ে করেন নৌ-বাহিনীর সাবেক সদস্য রনি মিয়া। বিয়ের পর থেকেই তাদের সংসারে দাম্পত্য কলহ চলছিল। একদিন স্বামীর ঘর করবে না বলে জানান ফারজানা। এমনকি তাকে ডিভোর্স দিয়ে দেবে বলে জানান ফারজানা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রনি।

কিভাবে এই হত্যা হত্যা রহস্য খোলাসা হলো- এমন এক প্রশ্নের উত্তরে ঢাকার পুলিশ সুপার বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে রনি রাতে কোথায় কোথায় অবস্থান করেন, সেসব লোকেশন বের করা হয়। তার ওপর ভিত্তি করে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে।

ফারজানার স্বামী রনির দেওয়া তথ্যগুলো যাচাইকালে পুলিশ নিশ্চিত হয় যে তার দেওয়া তথ্যগুলো মিথ্যা। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রনি ফারজানাকে হত্যার পরিকল্পনার তথ্য দেয় পুলিশকে। এ ঘটনায় ফারজানার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে রনির বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

একাত্তর/আরএ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিতে এ বছর বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে...
সোহাগের ভাঙারির গোডাউনে তালা মারাকে কেন্দ্র করেই পুরান ঢাকার মিটফোর্ডের সামনে ঘটে নৃশংস ঘটনা। পুলিশ চাঁদাবাজির আলামত না পেলেও সোহাগের ঘনিষ্ঠরা বলছেন, ঘটনার দুইদিন আগেও মাসে দুই লাখ টাকা ও ব্যবসার...
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্যে খুনের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সব আসামিকে শনাক্ত করেছে পুলিশ, তাদের...
পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে খুন করে লাশ ডোবায় ফেলে দিয়েছিল খুনিরা। দুই জনের নাম-পরিচয় জানা গেলেও বাকিরা ছিলো অজ্ঞাত।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর