বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি বাড়ানোর তাগিদ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:০৪ পিএম

সম্প্রতি দেশের সিলেটসহ কয়েক জায়গায় ঘন ঘন ভূমিকম্পের পর দুর্যোগে উদ্ধার তৎপরতা নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেছেন, বড় ধরনের ভূমিকম্প হলে পুরান ঢাকার উদ্ধারকাজ বন্ধ করে পরিত্যক্ত ঘোষণা করতে হবে। 

মঙ্গলবার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক মহড়া অনুষ্ঠানে এ কথা বলেন তাজুল ইসলাম চৌধুরী। 

সিলেট অঞ্চলে সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এগুলোর বেশিরভাগেরই উৎস সীমান্তের ওপারে মেঘালয় ও আসামে। 

ভূকম্পনের প্রধান উৎস হচ্ছে সিলেটের জৈন্তাপুর এলাকার ডাউকি ফল্ট। এই ফল্টের কারণেই দফায় দফায় ভূমিকম্প হচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। 

বর্তমান অবস্থাকে ভয়াবহ উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দুটি ডাউকি প্লেট পরে গেছে। কয়েকদিনের ব্যবধানে ছোট ছোট কয়েকটি ভূমিকম্প হয়েছে। দশ বারো বছরের মধ্যে যেকোনো সময় বড় ভূমিকম্প হবে।

আর ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় এক লাখ লাখ ভবন ধসে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা। 

তিনি বলেন, ‘পুরান ঢাকার চিত্র সবচেয়ে ভয়াবহ। সেখানে উদ্ধার কাজই বন্ধ রাখার ঘোষণা দিতে হবে। অনেক ফায়ার স্টেশনও অচল হয়ে যাবে।’
উদ্ধারকাজ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি। 

অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেন, ভূমিকম্পের পূর্ব কোনো প্রস্তুতি নেই। বড় ধরনের দুর্যোগ মোকাবেলা করতে উদ্ধার সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে।
‘তবে আমাদের আরও প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে হবে,’ বলেন দুর্যোগ সচিব।

আরবি
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর