ধাক্কা দিয়ে মায়ের কোল থেকে ফেলে শিশুকে পিষে মারলো অটো

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:১০ এএম

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুর বোন।

বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম উসমান গনি। কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি জীবন আহামদ শাকিলের ছেলে উসমান। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। আহত বোনের নাম হুমায়রা (৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুর মা জোসনা আক্তার তার ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ির কাছে দোকানে যাওয়ার পথে একটি অটোরিকশা এক নারীকে ধাক্কা দেয়। ওই নারী নিয়ন্ত্রণ হারিয়ে জোসনা আক্তারকে ধাক্কা দিলে তার কোল থেকে ছিটকে শিশু উসমান রাস্তায় পড়ে যায়। এসময় অটোরিকশাটি শিশুকে চাপা দেয়।

গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, অভিযুক্ত অটোচালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর