ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, নিউমার্কেট এলাকায় তীব্র যানজট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল। ফলে নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে কয়েক দফায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেই যাচ্ছেন বলে জানিয়েছেন রাজধানীর নিউমার্কেট থানার ডিউটি অফিসার এসআই শাহাদাত হোসেন। তিনি একাত্তরকে বলেন, কয়েক দফায় শিক্ষার্থীরা সকাল থেকে ওই এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের জনভোগান্তি তৈরি না করার জন্যও বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের সামনের মিরপুর সড়কে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫–এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে আজিমপুর মোড় ঘুরে এসে ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনা হলেও অধ্যাদেশ জারির বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

একাত্তর/আরএ
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন নিহত হয়েছেন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 
রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের অসহনীয় যানজট কমাতে একটি নতুন বাইপাস সড়ক সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ১০০ ফিট সড়ক থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর