নারায়ণগঞ্জে রোলিং মিলে আগুন: মৃত বেড়ে চার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১১:০২ এএম

নারায়ণগঞ্জে শারমিন রি-রোলিং মিলে আগুনের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে তিনি মারা যান। এ নিয়ে ওই আগুনে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো চারে।

ওই শ্রমিকের নাম জাকারিয়া (২০)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার আব্দুল হাইয়ের ছেলে। 

হাসপাতালটির আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ১৪ অক্টোবর জাকারিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। মরদেহ মর্গে রাখা আছে।

তিনি জানান, হাসপাতালে ইকবাল (২৫) নামে আরও একজন চিকিৎসাধীন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মোজাম্মেল (৩৫), পরে মো. শরিফুল (২৬), মো. সাইফুল (৩০) মারা যান। 

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় মেসার্স শারমিন রি-রোলিং স্টিল মিলে কারখানার ভেতর গ্যাসের কন্ট্রোল রুমে বিস্ফোরণ হয়। এ সময় ওই রুমের দুই পাশের দেয়াল ধসে আগুন ধরে যায়। এতে বিধ্বস্ত হয় পাশের একটি রুমও। ওই আগুনে কন্ট্রোল রুমের পাশে ঘুমিয়ে থাকা পাঁচ শ্রমিক দগ্ধ হন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করেন। তাদের মধ্যে এ পর্যন্ত চার জন মারা গেলেন।

একাত্তর/এসি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর