মেট্রো স্টেশনে নিরাপত্তা দেবে এমআরটি পুলিশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:৩৭ পিএম

মেট্রোরেলের স্টেশনগুলোর নিরাপত্তায় গঠিত হয়েছে এমআরটি পুলিশ। ৫৩৭ জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুও করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এই বাহিনী। ডিএমপি কমিশনার জানান, মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হলে নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি বুঝে নেবে এমআরটি পুলিশ।

মেট্রোরেল চালুর প্রায় বছরখানেক পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো এমআরটি পুলিশ। শুরুতে মেট্রোরেল পুলিশ নামে আলাদা বাহিনী গঠনের প্রস্তাব থাকলেও পরে পুলিশেরই বিশেষায়িত টিম হিসেবে গঠন করা হয়।

প্রতি স্টেশনে এগারো জনের টিম তিন শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। শনিবার সকালে এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 

তিনি জানান আপাতত ৫৩৭ জন পুলিশ সদস্য নিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক যাত্রা। মেট্রোরেল পুরোপুরি চালু হলে শতভাগ নিরাপত্তা বুঝে নেবে এমআরটি পুলিশ।

তবে এমআরটি পুলিশের দায়িত্ব থাকবে কেবল স্টেশনের ভেতরে। যেকোনো আইনি পদক্ষেপ নিতে হলে যেতে হবে নিকটস্থ থানায়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, এই ইউনিটের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে একজন ডিআইজিকে। প্রতিটি স্টেশনে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে ৯ জন পুলিশ সদস্য ডিউটি করবেন।

আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালুর দিন তারিখ বেশ কয়েকবার পেছালেও মহানগর পুলিশ প্রধান জানালেন ৪ নভেম্বরে প্রধানমন্ত্রী এই পথে চলাচল উদ্বোধন করবেন।

প্রাথমিকভাবে তিনটি স্টেশন দিয়ে চালু হলেও তিন মাসের মধ্যে সবগুলো স্টেশনই চালুর কথা জানিয়েছেন এমআরটি কর্তৃপক্ষ।

 

একাত্তর/আরএ

২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর