সাত স্টেশনের মধ্যে মাত্র তিনটির কাজ শেষের পথে 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম

ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের স্টেশন আছে মোট সাতটি। কিন্তু কোনো স্টেশনের কাজই এখনো শতভাগ শেষ হয়নি। ১৫ অক্টোবরের মধ্যে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনের কাজ শতভাগ শেষ হওয়ার কথা। আর আগামী তিন মাসের মধ্যে শেষ হবে এই পথের সবগুলো স্টেশনের কাজ। পরে ধাপে ধাপে স্টেশনগুলো উন্মুক্ত করা হবে।
 
ফার্মগেট, কারওয়ান বাজার ও মতিঝিল। রাজধানীর মানুষের চলাচলের ক্ষেত্রে এই তিনটি স্টেশনই মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী মাসেই কারওয়ান বাজার বাদে বাকি দুটি অর্থাৎ ফার্মগেট ও মতিঝিল স্টেশান দুটি চালু হচ্ছে। স্টেশনদুটির ভেতরের সব অবকাঠামোগত কাজ শেষ হলেও যাত্রীদের ওঠা নামার পথ এখনও প্রস্তুত হয়নি। একই সমস্যা হয়েছিলো মিরপুর থেকে আগারগাঁও পর্যন্ত রুটেও।
 
মেট্রোরেল প্রকল্পের দায়িত্বে থাকা ঢাকা ম্যাস রাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, এই স্টেশনের আশেপাশে পর্যাপ্ত জায়গার সমস্যা ছিলো। সেই সমস্যা কাটিয়ে কাজ শুরু হতেই লেগে যায় অনেকটা সময়। তবে আগামী তিন মাসের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। জানালেন, এখন কাজে অনেক গতি এসেছে। 
 
এ ছাড়াও বিজয় সরণি, শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রীদের ওঠা ও নামার পথ তৈরির কাজ এখনও বাকি আছে। তবে ফার্মগেট সচিবালয় ও মতিঝিল এই তিন স্টেশনের কাজ উদ্বোধনের আগেই শেষ হবে। সেই লক্ষে স্টেশনগুলোর আনুসঙ্গিক কাজ জোরেশোরেই চলছে। বাকি স্টেশানগুলোর কাজ যখন যেটা শেষ তখনই পর্যায়ক্রমে তা উন্মুক্ত করা হবে। তখন একে একে সবগুলো স্টেশানের সুবিধাই পাবেন যাত্রীরা। 

মেট্রোরেল প্রকল্পটি গ্রহণ করা হয় ২০১৬ সালে কিন্তু মূল কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের আগস্ট মাসে। এ প্রকল্পের অর্থায়ন করেছে জাপান এর সরকারি উন্নয়ন সংস্থা- জাইকা। প্রকল্পে ব্যায় ২২,০০০ কোটি টাকা। উত্তরা-আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নয়টি স্টেশন রয়েছ এবং আগারগাও থেকে মতিঝিল ৭টি। সর্বমোট ১৬টি। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। 

সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো রেল চলবে প্রতিদিন। শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত ৮:১৫ ও রাত ৮:৩০ এ অতিরিক্ত দুটি ট্রেন সংযুক্ত করা হবে। সেখানে এটি আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চলাচল করবে। ট্রেন দুইটিতে পাসধারী যাত্রীরা চলাচল করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর