সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম

সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে বিএনপির কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান সাবেক এই সেনা কর্মকর্তা। তাকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই সারওয়ার্দীকে গ্রেপ্তারের খবর আসে। 

মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা তার নির্দেশনার কথা জানান।

এক সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, বাইডেনের কথিত উপদেষ্টাকে চৌধুরী হাসান সারওয়ার্দী সঙ্গে করে নিয়ে যান। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারপ্রধান বলেন, তাকে ছাড়া হবে না। হচ্ছেও না। তার খোঁজ করা হচ্ছে। তাকে ধরা হবে। জিজ্ঞেস করা হবে কেন প্রতারণা করলো। আমি নির্দেশ দিয়েছি। উনি সাজায় গোছায়ে নিয়ে আসছে। তাকে ধরা হবে। ব্যবস্থা নেব। বলে দিয়েছি।

রোববার বিমানবন্দর থেকে আটক করা হয় কথিত মিয়ান আরাফিকে। মিয়ান আরাফিসহ বিএনপি নেতা মো.ইশরাক হোসেন এবং সেনা কর্মকর্তা সারওয়ার্দীর বিরুদ্ধেও পল্টন থানায় প্রতারণার মামলা দায়ের করা হয় 

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথিত মিয়ান আরাফি জানান, তাকে বাসা থেকে কয়েকটি বিষয় শিখিয়ে পড়িয়ে এনে বিএনপি কার্যালয়ে নিয়ে আসা হয়।

তিনি পুলিশকে জানান, বিএনপির পার্টি অফিসে হাসান সারওয়ার্দী (সাবেক সেনা কর্মকর্তা) বিএনপির নেতা অ্যাডভোকেট বেলাল ও ইশরাক হোসেন তাকে বাইডেনের উপদেষ্টা হিসেবে উপস্থাপন করেছেন। আসলে এটি সত্য নয়। তারা (বিএনপি) মিথ্যাভাবে তাকে উপস্থাপন করেছেন।

শনিবার বিএনপির সমাবেশেকে ঘিরে সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামে এক ব্যক্তি। তাকে সেখানে নিয়ে যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, তাদের কোন প্রতিনিধি দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায়নি। কথিত মিয়ান আরাফি নামে তাদের কোন কর্মকর্তা ঢাকায় নেই। খবর মিথ্যা বলেও দাবি করে মার্কিন দূতাবাস। এমনকি বিএনপি এক বিবৃতিতে জানান, কথিত মিয়ান আরাফির বক্তব্যের দায় তারা নিবে না।

২০১৯ সালে চৌধুরী হাসান সারওয়ার্দীকে সেনানিবাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। তার বিভিন্ন আচরণ সেনাবাহিনীর জন্য ‘বিব্রতকর’ বলেও পরের বছর এক বিজ্ঞপ্তি দেয় আইএসপিআর।

মঙ্গলবার গ্রেপ্তারের পর হাসান সারওয়ার্দীকে ডিবি অফিসে নেওয়া হয়। 

কেএসএইচ
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর