মেট্রোরেলের তিন স্টেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:৩২ এএম

মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের চালু হতে যাওয়া ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল এই তিনটি স্টেশন যাত্রীসেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন স্টেশনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রং করা ও ধোয়ামোছার কাজ চলছে। এ ছাড়া মতিঝিল স্টেশনের ভেতরে উদ্বোধনের প্রস্তুতি কাজ চলছে।

আগামী ৪ নভেম্বর এসব স্টেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ওইদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

এম এ এন ছিদ্দিক বলেন, প্রাথমিকভাবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চালু হতে যাওয়া তিনটি স্টেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। আগামী ৪ নভেম্বর উদ্বোধনের দিন আগারগাঁও স্টেশনে প্রধানমন্ত্রী একটি মেট্রোট্রেন উদ্বোধন করবেন, আর পরের ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে এমআরটি নর্দার্ন রুটের কাজ উদ্বোধন করবেন। একই সঙ্গে এমআরটি-৫-এর ফলক উন্মোচন করবেন।

৫ নভেম্বর থেকে মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ যাত্রী চলাচলের জন্য সম্পূর্ণ চালু হলেও চলাচলের সময় সীমিত রাখা হয়েছে। প্রথম দিকে এই অংশে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পর পর উভয় দিকে চার ঘণ্টা চলাচল করবে। বেলা সাড়ে ১১টার পর আর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল যাবে না। তখন শুধু উত্তরা উত্তর-আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

এআর
রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাদাত হোসেন নামে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল...
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর