শ্রমিক আন্দোলনে উসকানিদাতারা চিহ্নিত: র‍্যাব

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

আশুলিয়াসহ দেশে বিভিন্ন স্থানে পোশাক কারখানায় শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটি জানিয়েছে, তাদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। 

শনিবার সকালে র‍্যাব-৪ এর (সিপিসি-২) সাভার-নবীনগরে ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মঈন জানান, দেশের বিভিন্ন স্থানে গার্মেন্টস সেক্টরে সহিংসতা প্রতিরোধে ও শান্তিপ্রিয় পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের কর্মস্থল নির্বিঘ্ন করতে র‍্যাবসহ পুলিশ ও বিজিবির যৌথ টহল চলছে। উসকানিদাতারা র‍্যাবের গোয়েন্দা নজরদারীতে রয়েছেন। ইতিমধ্যে এমন কয়েকজন চিহ্নিত করে গ্রেপ্তারও করা হয়েছে। 

পাশাপাশি শ্রমিকদের গুজবে কান না দেয়ার অনুরোধ জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

এদিকে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শনিবার সপ্তম দিনের মতো সড়কে নেমে অবরোধের চেষ্টা করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, আহত হয়েছেন তিন জন।  

শনিবার সকাল আটটা থেকে ৯টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করা হলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর