ঢাকায় চার বাসে আগুন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১০:৪১ পিএম

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে রাজধানীতে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোড, গাউছিয়া মার্কেটের সামনে এবং রাত আটটার দিকে সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ রোডে এবং রাত ১০টার দিকে গুলিস্তানে মোট চারটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গাউছিয়া মার্কেটের সামনে সাড়ে সাতটার সময় মিরপুর লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।

ঠিক পাঁচ মিনিটের মাথায় এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস খবর পায়, রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১০টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে যাত্রীবাহী বাসটি  মনজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে তারা খবর পেয়েছে।

টানা তিন দিনের অবরোধ শেষে বৃহস্পতিবার নতুন করে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াত ও তাদের সঙ্গে আন্দোলনে থাকা বেশ কয়েকটি দল।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিএনপিকর্মীরা। এসব ঘটনার মধ্যেই রোববার সারাদেশে হরতাল দেয় বিএনপি-জামায়াত।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ৮২টি স্থানে আগুন দেওয়ার খবর পেয়েছে তারা। এর মধ্যে ৬৮টি ঘটনায় পোড়ানো হয়েছে যানবাহন। এই সময়ে প্রাণ গেছে অন্তত ৯ জনের।

কেএসএইচ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর