ঢামেকের সামনে ফুটপাতে শপিং ব্যাগে মিললো শিশুর মরদেহ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় শিশুটির মরদেহ একটি লাল রঙের শপিং ব্যাগে ভরা ছিলো।

শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শিশুর পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে মৃত নবজাতকের (কন্যা) বয়স হতে পারে এক থেকে দুইদিন।

শাহবাগ থাকার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, তারা সকালে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং গেটের সামনের ফুটপাত থেকে লাল শপিং ব্যাগে পেঁচানো শিশুর মরদেহটি উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, কে বা কারা নবজাতকে ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা চলছে।

একাত্তর/আরএ
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর