রাজধানীতে ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:২৮ পিএম

রাজধানীর একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের গলাকাটা এবং অন্যজনের হাত ও পায়ের রগ কাটা ছিল। তারা মানসিকভাবে অসুস্থ দাবি করে পরিবার জানায়, প্রথমে এক বোন অন্যে বোনের গলা কাটেন। পরে নিজেও হাত ও পায়ের রগ কেটে আত্মহত্যা করেন। 

রোববার গভীর রাতে হাজারীবাগের কালুনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত নারীরা হলেন- নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪)।

ভাই নাজির হোসেন বলেন, তার ওই এলাকার একটি বাসার তৃতীয় তলায় বৃদ্ধা মাসহ দুই বোন ভাড়ায় থাকেন। দুই বোনের মধ্যে বড় বোন জেসমিন আট ও ছোট বোন নাসরিন তিন বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং তাদের বিয়ে হয়নি।

তিনি জানান, জেসমিনকে গলা কেটে হত্যা করে ছোট বোন নাসরিন। পরে সেও নিজের পায়ের ও হাতের রগ কেটে মারা যায়। আমরা রুমে দেখতে পাই, বড় বোন গলা কাটা অবস্থায় পড়ে ছিল, আর ছোট বোন নাসরিন ছটফট করছিল। তখন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার  উপ-পরিদর্শক এসআই শাওন কুমার এবং ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তাদের মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

একাত্তর/এসি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে টিয়ার শেল ও পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর