বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

বিএনপি ও সমমনাদের ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিন দুপুরে রাজধানীর মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের সংবাদে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, আগুনের সংবাদ পেয়ে আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এর আগে ভরদুপুরে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর দুইটা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে মিরপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৮টি যানবাহনে আগুন লাগানো হয়েছে।

এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

এতে ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।

একাত্তর/আরএ
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই সম্ভাবনার মধ্যেও বাতাসে...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর