বাসে আগুন দিয়ে শীর্ষ নেতাদের ছবি পাঠাতেন তারা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম

রাজধানীর মিরপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে যুবদলের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই চারজন টাকার বিনিময়ে বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ করে সেই ভিডিও শীর্ষ নেতাদের কাছে পাঠাতেন বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

মিরপুরের কালশীতে গত শনিবার বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় যুবদলের ওই চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন- আল মোহাম্মদ চাঁন, মো. সাগর, মো. আল আমিন রুবেল ও মো. খোরশেদ আলম।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন এই চারজনই যুবদলের সঙ্গে জড়িত। শনিবার রাতে কালশীতে বসুমতি পরিবহনের বাসে আগুন দেয় তারা।’

র‍্যাব কর্মকর্তা জানান, শীর্ষনেতাদের নির্দেশে আগুন দেয়ার পরিকল্পনা হয়। মোটরসাইকেল থেকে পেট্রোল সংগ্রহ করে বাসে আগুন দেয় তারা। এজন্য নেতাদের কাছ থেকে অর্থ পান অভিযুক্তরা।

আর বাসে আগুন দেয়ার পর বিডিও ধারণ করে ওই ভিডিও আবার নেতাদের হোয়াটসঅ্যাপে তারা পাঠিয়ে দিতেন বলে র‍্যাব কর্মকর্তা জানান। 

আরবি 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর