৩ হাজার বোমা বানানোর বিস্ফোরকসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

বিপুল পরিমাণ বিস্ফোরকসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব, যে বিস্ফোরক দিয়ে প্রায় তিন হাজার শক্তিশালী বোমা বানানো সম্ভব বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তার দুইজনের কাছ থেকে বিস্ফোরক ছাড়াও প্রায় দেড়শ বোতল ফেন্সিডিল উদ্ধার করার জানিয়েছে র‍্যাব।  

বুধবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার রাতে ওই দুইজনকে রাজধানীর ফকিরাপুলের কালভার্ট রোড এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- বাবুল মিয়া ও মাসুদ শেখ। তারা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। এই দুইজনই বিস্ফোরক সরবরাহকারী ছিলো বলে জানানো হয়েছে।

বাবুল মুগদা থানাধীন ৭২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ।

সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছ থেকে ছয় কেজি ১০০ গ্রাম উচ্চমাত্রার বিস্ফোরক পাউডার উদ্ধার করা হয়েছে, যা দিয়ে তিন হাজার শক্তিশালী বোমা বানানো সম্ভব।

‘গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত এই দুজন ৫০০ বোমা বানানোর মতো এক কেজিরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক সরবরাহ করেছে।’

গত ৩০ অক্টোবর বাবুলের কাছে বিস্ফোরক সরবরাহ করেন মুগদা থানা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদলের ক্যাডার আল মামুন পান্না এবং জসিম উদ্দিন বাবু । পান্না ও জসিমের কাছে ওই বিস্ফোরক সরবরাহ করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং যুবদল মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ।

তফসিল ঘোষণার পর বড় ধরনের নাশকতার নির্দেশ দেন এই দুই নেতা । 

বোমাবাজ এই চক্রটির  দেখভালের দায়িত্বে ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবং বিএনপি নেতা নবী উল্লাহ নবী।

আরবি 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর