ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাশকতার চেষ্টা

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:০৪ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে লোহার মোটা ভারী পাত রেখে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে ফতুল্লার কোতালেরবাগ হকবাজার সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। 

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে রেললাইনের ওপর থেকে লোহার পাতটি সরিয়ে ফেলে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী রেললাইনের ওপর একটি মোটা লোহার পাত রাখা হয়েছিল যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোহার পাতটি উদ্ধার করে নিয়ে যায়। 

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, অনেক ওজনের একটি মোটা লোহার খণ্ড লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, দুর্বৃত্তরা রেল দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল বলে খবর পেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নাশকতা সৃষ্টিকারীদের খোঁজ নেয়া হচ্ছে। যেকোনো নাশকতার চেষ্টা প্রতিহতে পুলিশ সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর