রাজধানীতে সব ধরণের চালের দাম বেড়েছে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:২৭ পিএম

একদিকে মাঠে চলছে ধান কাটা, অন্যদিকে বাজারে বাড়ছে চালের দাম। রাজধানীতে কেজিতে দুই টাকা করে বেড়েছে সব ধরনের চালের দাম। ব্যবসায়ীরা বলছেন, নতুন চাল বাজারে আসলে দাম কমে আসবে। এদিকে ডিমের দাম একটু কমলেও একই অংকে আটকে আছে আলু-পেঁয়াজ আর মাছ-মাংসের দাম। 

কেজিতে দুই টাকা বেড়ে রাজধানীর খুচরা বাজারে মিনিকেটের কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়। মান ভেদে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ১২০ টাকা কেজি। এছাড়া গরীবের চাল হিসেবে পরিচিত গুটি স্বর্ণা ৫২ টাকা ও বি.আর ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।

পাইকারীতে আলুর কেজি ৩০/৩৫ টাকায় নেমে এলেও খুঁচরায় ৫০ টাকার ঘরেই আটকে আছে আলুর দাম। আগাম নতুন আলু আসতে শুরু করেছে বাজারে। কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। গেলো দুই সপ্তাহ ধরেই দেশি পেঁয়াজ ১২০ টাকা আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। 

বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমছে ডিমের। প্রতি ডজন ডিম কিনতে ক্রেতার এখন খরচ হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। তবে মাছ, মুরগী আর মাংসের বাজার স্বস্তিকর আছে এ সপ্তাহে। এসব আমিষ পণ্যের দাম বাড়েনি।

এদিকে ঢাকার বাইরের বাজারগুলোতে দফায় দফায় পাইকারি বাজারে মসুর ডালের দাম বাড়ছে। গেলো এক মাসে খুচরায় বিভিন্ন মানের মসুর ডালের দাম কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া বাড়তি আদা-রসুনের দামও। তবে কমেছে গরুর মাংস, ডিম ও সবজির দাম। 

কুমিল্লার বাজারে ১৫ টাকা বেড়ে এক কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায় । তবে কমেছে গরুর মাংসের দাম। বাজারে শীতের সবজির দাম কম হলেও আদা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। আর রসুন ১৮০ টাকায়।

মানিকগঞ্জের বাজার ঘুরে দেখা গেলো সরবরাহ বাড়ায় মানিকগঞ্জের বাজারেও কমেছে সবজির দাম। ৪০ থেকে ৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের সবজি । তবে বাড়তি মাছের দাম। এছাড়া প্রায় দুই বছর ধরে ৭৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে গরুর মাংস । 

চট্টগ্রামের বিভিন্ন বাজারে শীতকালীন সবজির দাম এখনো চড়া। তবে গত সপ্তাহের তুলনায় এসপ্তাহে ১৫ টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। অন্যদিকে পেঁয়াজের দাম পাইকারিতে কেজি প্রতি ৫ টাকা কমলেও দাম বেড়েছে আদা ও রসুনের। সরবরাহ বাড়ায় বাজারে সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম কেজি প্রতি ৫০-৭০ টাকা কমেছে ।

এআর
রাজধানীর বাজারে কাঁচা পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মধ্যে। বেড়েছে অন্যান্য জিনিসপত্রের দাম।
রাজধানীর বাজারগুলোতে সবজি, ডিম, মাংসসহ প্রায় সবগুলো পণ্যের দাম বেড়েছে। কোনো সবজি ৫০ টাকার নিচে নেই, ডিমের দাম বেড়ে হয়েছে প্রতি ডজন ১৪৪ টাকা, সোনালি মুরগি ৩১০ টাকা, পুরনো মিনিকেট চাল ৮৬ টাকা। তবে...
বাজারের অতীতের সংস্কৃতির অবসান ঘটেনি। ভোক্তা অধিকার ও শিক্ষার্থীরা বাজার নজরদারি করতে এলে দাম এক রকম আর তারা চলে গেলেই ফিরে আসছে বাড়তি দাম।
৮০ টাকার কমে মিলছে না কোনো সবজি, এতে চরম বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর