সবজিতে স্বস্তি মিললেও চড়া মাছ-মুরগির বাজার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

রাজধানীর বাজারে কাঁচা পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মধ্যে। বেড়েছে অন্যান্য জিনিসপত্রের দাম। দাম বেড়েছে মাছ-মুরগিরও। শুক্রবার ছুটির দিনে বাজারে গিয়ে হিমশিম অবস্থা ক্রেতাদের।

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নাভিশ্বাস ক্রেতাদের। সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে মাছ-মুরগির দাম। 

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহেও সবজিতে ফেরেনি স্বস্তি। অধিকাংশ সবজির দাম এখনও ৮০ টাকার উপরে। এ সপ্তাহে সিম ১২০ থেকে ১৩০, করলা ৬০ থেকে ৭০, লাউ ৬০,বরবটি ও ঢেড়শ ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

বয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। 

এমনকি অস্বস্তি মুদি বাজারেও । কোনো সুখবর নেই ক্রেতাদের জন্য। সরবরাহ ঠিক থাকলেও ইলিশসহ সব ধরনের মাছ বাড়তি দরে বিক্রি হচ্ছে। 

চড়া বাজারদর নিয়ে অসন্তোষ প্রকাশ করছে ক্রেতারা। সঠিক বাজার মনিটরিং না থাকায় সংকট কমছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর