মোবাইল হারিয়ে থানায় জিডি সাকিবের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০১:২১ এএম

মোবাইল হারিয়ে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান।

রোববার রাতে গণভবনের আশপাশের এলাকায় মোবাইল হারিয়েছেন, এমন অভিযোগে জিডি করেন তিনি।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইলটি হারিয়েছেন তা বলতে পারছেন না। তবে তার ধারণা, শেরে বাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন।

আওয়ামী লীগ রোববার বিকেলে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। সেই মনোনয়ন তালিকায় নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন তিনি।

গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

একাত্তর/আরএ
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
রাজধানীর মিরপুর-১-এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ সংঘবদ্ধ দলের হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘পাবলিক হেলথ এডভোকেটস অব বাংলাদেশ’ (পিএইচএবি)।
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর