লালবাগ ও কামরাঙ্গীরচরে অভিযান, গ্রেপ্তার যুবলীগের দুই সদস্য

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম (৪৪) ও হৃদয় হাসান (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে লালবাগ ও কামরাঙ্গীরচর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম লালবাগ থানা যুবলীগের সদস্য। তিনি লালবাগ থানার ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের অন্যতম সহযোগী। গ্রেপ্তার অপর ব্যক্তি হৃদয় কামরাঙ্গীরচর থানা যুবলীগের সদস্য।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

 

রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক এবং...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর রহস্য উদঘাটনে জেরিকা তাসমিন দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণী তাহসিফের কথিত ‘বান্ধবী’ বলে জানা গেছে। 
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বিভিন্ন প্রকল্পে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের বাজারমূল্য সহনীয় রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ...
রাজধানীর বনানীর কড়াইল বস্তি এলাকার সার্বিক কাঠামোগত উন্নয়ন কার্যক্রম খুব দ্রুতই শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবদুর রহমান সানি। রোববার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল...
এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ চীনে পৌঁছানোর অভিযোগ ঘিরে তদন্তে নতুন করে আলোচনায় সিঙ্গাপুরের সাবেক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী অ্যালিস হুয়াং।
রাজধানীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চলার সময় দেখা গেলো এক ভিন্ন রকম নাটকীয়তা। রোববারের এই অভিযানে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর