আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), প্রার্থী তালিকায় রয়েছেন সাবেক কয়েকজন সংসদ সদস্যও।
আর এদের মধ্য থেকে অধিকাংশই বিজয়ী হবে এমন আশা করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিজয়ীদের নিয়ে হয়ে সংসদে ‘অর্থপূর্ণ ও বলিষ্ঠ বিরোধী’ দলের ভূমিকা পালন করবে বিএনএম।
বৃহস্পতিবার বিএনএমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনএম। চূড়ান্ত প্রার্থী তালিকায় অবশ্য ৮২ জন রাখা হয়েছে।
এর ব্যাখ্যায় বলা হয়েছে, ‘যদিও সারাদেশে ৩০০ আসনের মধ্যে অধিকাংশ আসন থেকেই আমাদের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আমাদের অনেক নেতৃবৃন্দ। এক্ষেত্রে আমাদের দলীয় ক্রাইটেরিয়া অনুযায়ী শুধুমাত্র সম্ভাব্য রিটার্নেবল প্রার্থীগণকেই চূড়ান্ত মনোনয়ন তালিকায় রেখেছি।’
‘আশা করি যে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের তালিকার মনোনীত প্রার্থীদের অধিকাংশই বিজয়ী হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ।’
বিএনএমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন যে, আমরা কোয়ান্টিটিতে নয়, বরং কোয়ালিটিতে বিশ্বাস করে দেশের বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি। যারা আগেই বলেছি যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে বিজয়ে হয়ে সংসদে অর্থপূর্ণ ও বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।
‘পরিবর্তন ঘটবে এবং জনগণ তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশ এবং সুশাসন ফিরে পাশাপাশি দেশের রাজনীতিতেও গুনগত পরিবর্তন আসবে এবং আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন -বিএনএম সরকার গঠন করে একটি সুখী ও সমৃদ্ধশালী জনবান্ধব এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সমর্থ হবো।’
যেসব প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন...
ফরিদপুর-১ আসনে শাহ্ মোহাম্মাদ আবু জাফর, সাবেক এমপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম
চাঁদপুর-৪ আসনে ড. শাহজাহান, মহাসচিব ও মুখপাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম
বরগুনা-২ আসনে ড. আবদুর রহমান, সাবেক এমপি
নীলফামারী-১ আসনে জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি
সাতক্ষীরা-৪ আসনে এইচ এম গোলাম রেজা, সাবেক এমপি
পাবনা-২ আসনে ডলি সায়ন্তনী, সংগীত শিল্পী
ঢাকা-৬ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ
নীলফামারী-৪ আসনে কমান্ডার (অবঃ) এম সাজেদুল করিম, বিএন
কক্সবাজার-৪ আসনে তাহা ইয়াহিয়া, তরুন উদ্যোক্তা ও ব্যবসায়ী
ঢাকা-১৬ আসনে মিসেস রীতা রহমান
কুড়িগ্রাম-৩ আসনে ড. মোঃ সাফিউর রহমান (অ্যাডভোকেট)
যশোর-৪ আসনে সুকৃতি কুমার মন্ডল
বাগেরহাট-৩ আসনে সুবত মন্ডল
নাটোর-৪ আসনে গাজী আবু সায়েম রতন
ঝালকাঠি-১ আসনে গাজী মোস্তাফিজুর রহমান
টাঙ্গাইল-৬ আসনে খন্দকার ওয়াহিদ মুরাদ
ঝিনাইদহ-২ আসনে ক্যাপ্টেন মো. সাইফুর রহমান (অবঃ)
মুন্সীগঞ্জ-১ আসনে মুহাম্মদ ফরিদ হোসেন
টাঙাইল-৮ আসনে মুহাম্মদ আব্দুর রহিম
নারায়ণগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে শিল্পপতি একরামুজ্জামান, (চেয়ারম্যান আর এ কে গ্রুপ)
পটুয়াখালী-২ আসনে এস. এম. এনায়েত করিম
হবিগঞ্জ-২ আসনে এস. এ. এম সোহাগ
খুলনা-৪ আসনে এস এম আজমল হোসেন
খুলনা-৬ আসনে এস এম নেওয়াজ মোরশেদ
চট্টগ্রাম-১২ আসনে এম. এয়াকুব আলী
বরিশাল-৪ আসনে অ্যাড. মাহাবুবুল আলম দুলাল
সাতক্ষীরা-৩ আসনে অ্যাড. হোসনে আরা হক
রাজশাহী-৩ আসনে এ. কে. এম. মতিউর রহমান
নেত্রকোণা-২ আসনে এ বি এম রফিকুল হক তালুকদার
মানিকগঞ্জ-৩ আসনে এ খালেক দেওয়ান
কুষ্টিয়া-২ আসনে আরিফুর রহমান
টাঙ্গাইল-২ আসনে আলহাজ্ব এমরান হক চৌধুরী
ঢাকা-১১ আসনে হোসেন আহমেদ আশিক
বাগেরহাট-২ আসনে সোলায়মান শিকদার
ফরিদপুর-৩ আসনে গোলাম রাব্বানী খান
যশোর-৩ আসনে শেখ নুরুজ্জামান
ঢাকা-২০ আসনে মো. মিঠু মোল্লা
টাঙ্গাইল-৭ মোঃ বিল্লাল হোসেন
টাঙ্গাইল-৩ আসনে মো. জাকির হোসেন
ময়মনসিংহ-১০ আসনে মো. হাবিবুল্লাহ বেলালী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী
কুমিল্লা-৯ আসনে মো. হাছান মিয়া
রাজশাহী-৪ আসনে মো. সাইফুল ইসলাম রায়হান
ঢাকা-১৯ আসনে মো. সাইফুল ইসলাম
সিরাজগঞ্জ-১ আসনে মো. সবুজ আলী
রাজশাহী-৫ আসনে মো. শরিফুল ইসলাম
লালমনিরহাট-৩ আসনে মো. শামীম চৌধুরী
রাজশাহী-১ আসনে মো. শামসুজ্জোহা
রাজশাহী-২ আসনে মো. কামরুল হাসান
সাতক্ষীরা-২ আসনে মো. কামরুজ্জামান বুলু
বগুড়া-৩ আসনে মো. রফিকুল ইসলাম সরদার
বগুড়া-৭ আসনে মো. রনি
নেত্রকোণা-৪ আসনে মো. মজিবুর রহমান
সুনামগঞ্জ-১ আসনে মো. মাসুদুর রহমান দোলন
বরগুনা-১ আসনে মো. মাসুদ কামাল
পঞ্চগড়-২ আসনে মো. এস মাহমুদ হাসান
গাইবান্ধা-৩ আসনে মো. মনজুরুল হক
বাগেরহাট-১ আসনে মো. মঞ্জুর হোসেন শিকদার
হবিগঞ্জ-৩ আসনে মেজর মো. বদরুল আলম সিদ্দিকী (অবঃ), পিএসসি
নোয়াখালী-১ আসনে মো. আরিফুর রহমান
কুষ্টিয়া-১ আসনে মো. আলাউদ্দিন
টাঙ্গাইল-৪ আসনে মো. আবু তৌহিদ ভূঁইয়া
রাজশাহী-৬ আসনে মো. আব্দুস সামাদ
খুলনা-২ আসনে মো. আব্দুল্লাহ আল আমিন
সিরাজগঞ্জ-৫ আসনে মো. আব্দুর রশিদ
সাতক্ষীরা-১ আসনে মো. আব্দুর রশিদ
টাঙ্গাইল-৫ আসনে মেজর মো. তৌহিদুর রহমান চাকলাদার (অবঃ)
সিরাজগঞ্জ-৩ আসনে মো. গোলাম মোস্তফা
বাগেরহাট-৪ আসনে মো. রেজাউল ইসলাম রাজু
হবিগঞ্জ-৪ আসনে মো. মোখলেছুর রহমান
জামালপুর-৪ আসনে মোহা. মামুনুর রশিদ, সাবেক এমপি
সিরাজগঞ্জ-৬ আসনে মোহাম্মদ শামীম
কক্সবাজার-২ আসনে মোহাম্মদ শরীফ বাদশা (সাবেক উপজেলা চেয়ারম্যান)
কুষ্টিয়া-৪ আসনে ডা. শামসুল আলম
শেরপুর-১ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ্
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক মেয়র
গাজীপুর-১ আসনে মোহাম্মদ আর্শেদুজ্জামান আসাদ
মানিকগঞ্জ-১ আসনে মোনায়েম খান
কুষ্টিয়া-৩ আসনে মোস্তফা কামাল মারুফ
সিরাজগঞ্জ-২ আসনে মেজর মুহাঃ হানিফ (অবঃ)
সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান শামসুল আবেদীন, সাবেক এমপি
