নিরাপদ নির্বাচন নিশ্চিতে র‍্যাব-১’র জরুরি নম্বর

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নিরাপদ নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে র‍্যাব-১ তাদের দায়িত্বপূর্ণ এলাকাভিত্তিক জরুরি হটলাইন নম্বরসমূহ প্রকাশ করেছে।

র‍্যাব-১ এর এলাকাভিত্তিক দায়িত্ব ও যোগাযোগের নম্বরগুলো নিচে দেওয়া হলো:

  • ব্যাটালিয়ন সদর: খিলক্ষেত থানা এবং বিমানবন্দর এলাকার নিরাপত্তার জন্য যোগাযোগ নম্বর ০১৭৭৭৭১০১৫০।
  • সিপিএসসি: গাজীপুর সদর, গাছা, বাসন, কোনাবাড়ী, কাশিমপুর, জয়দেবপুর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালিয়াকৈর থানার জন্য ০১৭৭৭৭১০১৬৬।
  • সিপিসি-১: গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা এবং ক্যান্টনমেন্ট থানার (বিমানবন্দর রাস্তার পূর্ব পাশের অংশ) জন্য নির্ধারিত নম্বর ০১৭৭৭৭১০১১৬।
  • সিপিসি-২: উত্তরখান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম এবং দক্ষিণখান থানার জন্য ০১৭৭৭৭১০১২৭।
  • সিপিসি-৩: কালীগঞ্জ, পুবাইল এবং রূপগঞ্জ থানা (রূপগঞ্জ, দাউদপুর ও কায়েতপাড়া ইউনিয়ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম পার্শ্ব) এলাকার জন্য যোগাযোগ নম্বর ০১৭৭৭৭১০১৩৮।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী সহিংসতা বা যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে র‍্যাবের এই ব্যাটালিয়ানসমূহ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

একাত্তর/আরএ
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বৈশ্বিক উষ্ণায়নের ফলে আল্পস পর্বতমালার হাজার বছরের পুরোনো হিমবাহগুলো দ্রুত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিপর্যয় রুখতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব পরীক্ষা শুরু করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর