রাজধানীতে আইফোন চোর চক্রের সাতজন গ্রেপ্তার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই আইফোন কেনাবেচার সাথে জড়িত একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ প্রধান জানান, চক্রটি আইফোন চুরি করে খুচরা যন্ত্রাংশ বিক্রি করতো। পুলিশের চোখ ফাঁকি দিতে আইফোনগুলোর যন্ত্রাংশ পাল্টে ফেলে সেটি বিক্রি করতো।

বেশ ক’দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের রিসিপশন থেকে একটি ব্যাগে থাকা টাকা ও আইফোন চুরি করে একটি চক্র। ভুক্তভোগীর সাধারণ ডায়েরীর তদন্ত করতে গিয়ে চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের উত্তরা বিভাগ। পরে পরিবাগ ও হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে ৪৬টি আইফোন ও ল্যাপটপ, ২১টি আইফোন বডিসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ বলেন, বেশ কয়েকটি মার্কেটে এসব ফোন বিক্রি হয়। আমাদের কাছে অনেক তথ্য এসেছে। তদন্ত চলছে।

ডিবি পুলিশ জানায়, আইফোন হারিয়ে গেলে বা চুরির পর সেটি বন্ধ থাকলেও সাধারণত ফোনের মালিক তার লোকেশন জানতে পারেন। তবে, চুরি করা আইফোনগুলোর লোকেশন যাতে কেউ জানতে না পারে সেজন্য চক্রটি ফয়েল পেপারে তা মুড়িয়ে রাখতো। এরপর চোরাই ফোনগুলোর সব তথ্য মুছে দিয়ে বিক্রি করতো তারা।

ডিবি পুলিশ জানায় আইফোন অত্যাধুনিক বলে এটি চুরির প্রবণতা বেড়েছে। এছাড়া চোরাই ফোন বিক্রি অনেক লাভজনক হওয়ায় চক্রটি শুধু আইফোন চুরি ও ক্রয়-বিক্রয় করে।

 

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর