ঢাকার ১৫টি আসনে ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত ১৫টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ২৭ জন প্রার্থী।

রোববার সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসব তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

এর মধ্যে আওয়ামী লীগের একজন, জাতীয় পার্টির (জাপা) সাতজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন, জাকের পার্টির ১৩ জন, জাতীয় পার্টির (জেপি) একজন, সাংস্কৃতিক ঐক্যজোটের একজন, ইসলামি ঐক্যজোটের একজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন- ঢাকা-৪ আসনে জাকের পার্টির মো. রবিউল ইসলাম; ঢাকা-৫ আসনে জাকের পার্টির মীর আব্দুস সবুর ও স্বতন্ত্র প্রার্থী কাজী মনিরুল ইসলাম; ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাঈদ, জাকের পার্টির তারিকুল ইসলাম ও জাতীয় পার্টির (জাপা) কাজী ফিরোজ রশীদ; ঢাকা-৭ আসনে জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক ও জাতীয় পার্টির (জাপা) তারেক আহমেদ আদেল; ঢাকা-৮ আসনে জাকের পার্টির মো. নজরুল ইসলাম লিটন; ঢাকা-৯ আসনে জাকের পার্টির মোহাম্মদ মফিজ উল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নিলাঞ্জনা রিফাত ও ইসলামী ঐক্যজোটের মো. লোকমান শেখ; ঢাকা-১০ আসনে জাকের পার্টির মো. হুমায়ুন কবীর; ঢাকা-১১ আসনে জাকের পার্টির মো. মাসুদ রানা; ঢাকা-১২ আসনে জাকের পার্টির হুমায়ুন কবির; ঢাকা-১৩ আসনে জাতীয় পার্টির (জাপা) মোহাম্মদ শফিকুল ইসলাম; ঢাকা-১৪ আসনে জাতীয় পার্টি-জেপি'র শেখ শহীদুল ইসলাম, জাকের পার্টির মো. জাকির হোসেন ও জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম; ঢাকা-১৫ আসনে জাকের পার্টির মাইনুল ইসলাম; ঢাকা-১৬ আসনে জাকের পার্টির আমিনুল ইসলাম; ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ও সালমা ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার এবং ঢাকা-১৮ আসনে জাকের পার্টির মো. শরিফ হোসেন ও আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান।

তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।

প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আরবিএস  
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি তাদের বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজের দুর্দান্ত সাফল্য উদযাপনে ঢাকায় নিয়ে আসছে মেগা মিউজিক্যাল নাইট ‘ম্যাক্স রিপাবলিক’। টেকপ্রেমী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন বা ক্ষমতার প্রদর্শন হিসেবে নয়, বরং দেশের মানুষের জন্য কাজ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার এক ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেছেন...
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের জরুরি আকুতি সত্ত্বেও শেষ মুহূর্তে ইয়েমেনে নির্ধারিত বিমান হামলা নাটকীয়ভাবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর