ঢামেকে চিকিৎসক বেশে চুরি, পরে ধরা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের ছদ্মবেশে চুরিসহ নানা অপকর্মের অভিযোগে এক নারীকে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। 

শনিবার রাতে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের আইসিইউ’র সামনে থেকে আটক করা হয়। 

আটক নারীর নাম মুনিয়া খান রোজা (২৫)। তিনি চাঁদপুর সদর উপজেলার হাসনা কান্দি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বাড়িতে ভাড়ায় থাকতেন।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল জানান, মেডিসিন বিভাগের আইসিইউর এক নার্সের মোবাইল চুরি হয়। বিষয়টি নিয়ে আমাদের আনসারা সন্দেহভাজনদের নজরদারি করে। সে সময়ে ওই নারীকে চিকিৎসক পরিচয় দিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি কর্তব্যরত চিকিৎসকদেরও সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞেসাবাদ করা হলে নিজেকে গাইনি বিভাগের চিকিৎসক পরিচয় দেন। 

তাকে গাইনি বিভাগে নেওয়া হলে আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান রাজি জানান, ওই নারী চিকিৎসক নন। তার আইডি কার্ডটিও ভুয়া।

পিসি জানান, ঢামেক পুলিশ ফাঁড়িতে নিলে তিনি দোষ স্বীকার করেন। এসময় তিনি জানান, নীলক্ষেত থেকে ইউনিফর্ম ও ভুয়া আইডি কার্ড তৈরি করেছেন। একই সঙ্গে মিটফোর্ড থেকে সংগ্রহ করে স্টেথোস্কোপ। চলতি মাসে ঢামেকসহ বেশ কিছু হাসপাতালে গেছেন। 

পরে তাকে সেখান থেকে শাহবাগ থানায় সোপর্দ এবং হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ড মাস্টার জিল্লুর বাদি হয়ে মামলা দায়ের করেন। 

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, যারা ভুয়া আইডি কার্ড বানিয়ে এ ধরনের অপকর্মে সহায়তা করে তাদেরও চিহ্নিত করা দরকার।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সানরুল হক বলেন, এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে  থানায় একটি  মামলা করা হয়েছে। রোববার সকালে মুনিয়াকে আদালতে পাঠানো হয়েছে। তার ব্যবহৃত চিকিৎসকদের ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে। 

একাত্তর/এসি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে টিয়ার শেল ও পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর