স্ত্রীকে বাঁচাতে না পারার যন্ত্রণায় নীল দগ্ধ আসিফ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম

চোখের সামনে স্ত্রীকে পুড়ে যেতে দেখেও কিছু করতে না পারার যন্ত্রণাই এখন বেশি কাতরাচ্ছে রাজধানীর গেন্ডারিয়ার বাসিন্দা আসিফ মোহাম্মদ খান। 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে দগ্ধ ৩০ বছরের এই যুবক এখন নিজেই শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আসিফের শরীরের আট শতাংশ দগ্ধ হয়েছে। 

শুক্রবার রাতের বিভীষিকাময় সেই আগুনের কথা মনে হলেই বুকের মধ্যে অসীম বেদনায় আক্রান্ত হচ্ছেন আসিফ। স্ত্রী নাতাশা জেসমিনকে চোখের সামনে আগুনে পুড়ে মারা যাবার ঘটনা তিনি মানতে পারছেন না।

সাংবাদিকদের দেখা মাত্র তার একটাই প্রশ্ন, কী দোষ করেছিলো তার স্ত্রী, কেন তাকে এভাবে মরতে হলো।

দগ্ধ আসিফ বলেন, আমারা ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার কমলাপুর আসার পথে হঠাৎ ট্রেনের কামরার মধ্যে আগুন দেখতে পাই। আগুনের আমার চোখের সামনে আমার স্ত্রী পুড়ে যাচ্ছে, কিন্তু ওকে বাঁচাতে পারলাম না; আগুনের লেলিহান শিখার কাছে কিছুই করার ছিল না। পরে আমি লাফিয়ে নেমে যাই।

পরে পথচারী মুরাদ হোসেন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আসিফের শরীরের আট শতাংশ দগ্ধ হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। সার্বক্ষণিকভাবে নজরে রাখা হচ্ছে। 

আসিফের বাসা ৭৬ নং শরৎগুপ্ত রোড গেন্ডারিয়ায়। সেখানে এখন চলছে শোকের মাতম। দগ্ধ আসিফ রহমান খানের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা আবু সিদ্দিক খান জানান, তার ছেলে বের হতে পারলেও, ছেলের বউ স্ত্রী নাতাশা বের হতে পারেননি।

তিনি আরও বলেন, আসিফ ও তার স্ত্রী নাতাশা ফরিদপুরের ভাঙ্গায় আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। আগুন লাগার পর তারা দরজা দিয়ে বের হতে না পেরে আসিফ জানালা দিয়ে মাথা বের করলে লোকজন তাকে টেনে বের করে। কিন্তু তা স্ত্রী বের হতে পারেনি।

রাজধানীর গোপীবাগে ট্রেনে দুর্বৃত্তের দেয়া আগুনের ঘটনায় আসিফ মোহাম্মদ খান (৩০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার স্ত্রী ওই ট্রেনে চোখের সামনেই আগুনে পুড়ে মারা গেছেন। 

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। 

বেনাপোল এক্সপ্রেসের আগুন দগ্ধ হয়েছেন অনেকেই। এদের মধ্যে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধদের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। আট জনের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

একাত্তর/এসি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর