কীভাবে আগুন দেওয়া হলো বেনাপোল এক্সপ্রেসে, জানালেন যুবদল নেতা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৩ পিএম

আগুন দিয়ে বেনাপোল এক্সপ্রেসের কয়েকটি বগি পুড়িয়ে দেওয়া এবং অন্তত চারজনের প্রাণহানির ঘটনা পুরোটাই পরিকল্পিত বলে স্বীকারোক্তি দিয়েছেন যুবদলের এক নেতা। তিনি জানিয়েছেন, বিএনপি নেতাদের উপস্থিতিতে ভার্চুয়াল একটি বৈঠকের মাধ্যমে ট্রেনে নাশকতার ওই ঘটনার পরিকল্পনা করা হয়।

শনিবার ভোররাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য কাজী মোহাম্মদ মনসুর আলমকে। এরপর গোয়েন্দা পুলিশের কাছে একটি স্বীকারোক্তি দেন।

সেখানেই উঠে এসেছে নাশকতার পরিকল্পনা বিস্তারিত। মনসুরের স্বীকারোক্তির ওই ভিডিও পেয়েছে একাত্তর।

গোয়েন্দা পুলিশকে তিনি জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ভার্চুয়ালি একটি বৈঠক হয়।

হোয়াটসঅ্যাপ গ্রুপে ১৭ মিনিটের ওই বৈঠক হয় শুক্রবার বিকেল ছয়টা ২ মিনিটে। সেখানেই সিদ্ধান্ত হয় ট্রেনে আগুন দেওয়ার। সিদ্ধান্ত হওয়ার পর নাশকতার দায়িত্ব দেওয়া হয় একজনকে। এরপর রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়া হয়।

জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘আমরা ভার্চুয়ালি মিটিং করি। মহানগর দক্ষিণের আহ্বায়ক, সদস্য সচিবসহ আমাদের যতগুলো টিম আছে তাদের টিম লিডাররা মিটিংয়ে অংশ নেন। সেখানে দুটি সিদ্ধান্ত হয়েছে, একটি থানা ভিত্তিক, আরেকটি ট্রেনের ব্যাপার নিয়ে।’

এসময় কোরআন শরীফে হাত দিয়ে মনসুর তার বাচ্চার কসম কেটে বলেন, ‘আমি সব সত্যি বলছি। আমি কাউকে ফাঁসাইতে চাই না কিংবা মিথ্যা কথা বলছি না।

‘থানা আর ওয়ার্ডভিত্তিক টিমগুলোকে ভ্রাম্যমাণ কেন্দ্র জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। আরেকটি সিদ্ধান্ত হলো, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতি সৃষ্টি করার জন্য, যাতে ভোটাররা না আসে।’

মনসুর বলেন, ট্রেনের বিষয়ে একটা কাজ ছিল, সেটা কে করতে পারবে তা জিজ্ঞেস করেছিল আমাদের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। মিটিংয়ে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। তখন নির্দেশনা ছিলো, কথা অল্পের মধ্যে শেষ করে দেওয়ার জন্য।

‘সদস্য সচিব জানতে চাইল, ট্রেনে কে কাজ করতে পারবে? কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনকে নরসিংদী কিংবা গাজীপুরের কোথাও ঢাকায় ঢোকার আগে, আর তা না হলে নারায়ণগঞ্জের রুটে আপ অ্যান্ড ডাউন যেকোনো জায়গায়। মিটিংয়ে অনেকেই ইচ্ছা প্রকাশ করলে সদস্য সচিব নির্দিষ্ট করে দেন কে কাজটি করবে।’

ওই বৈঠকের মনসুরকে ট্রেনে নাশকতার দায়িত্ব দেয়া হয় বলে জানান তিনি। মনসুর বলেন, তখন সদস্য সচিব বলছে, আপনি কাজটা করবেন। আমি আপনার সঙ্গে সোর্স দিয়ে দেবো। এই বিষয়ে পরে ব্যক্তিগতভাবে কথা বলবো।

‘এর মধ্যে সবাই গ্রুপ কল থেকে বেরিয়ে গেছে, তারা নিজেরা পার্সোনালি কথা বলছে,’ বলেন মনসুর।

পুলিশের লালবাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, বৈঠকের ধারাবাহিকতায় যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পরিকল্পনা ও নির্দেশনায় বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া হয়।

‘যুবদল দক্ষিণের দুই জন টিম লিডার, রবিউল ইসলাম নয়নের বিশ্বস্ত লালবাগের তিনজন দাগি বোমা সন্ত্রাসীসহ আরো কয়েকজন বোমা ও অগ্নি সন্ত্রাসীকে দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নি সংযোগ করা হয়েছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

ট্রেনে নাশকতার পর রাতভর অভিযান চালিয়ে শনিবার ভোর সাড়ে তিনটার দিকে চকবাজার থানার বেরিবাদ চেয়ারম্যান ঘাট এলাকায় থেকে মনসুর আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

মনসুরের নামে আগে থেকেই মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে।

বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ নাশকতার পর কেরানীগঞ্জ দিয়ে পালানোর চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মনসুর আলমের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগন ভুঁইয়ায়। স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে জীবিকার অন্বেষণে চাকরি নেন ফকিরাপুলের একটি ট্রাভেল এজেন্সিতে।

বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিএনপির মিছিল মিটিং ও আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়েন মনসুর। ২০২১ সালের যুবদল দক্ষিণের আহ্বায়ক কমিটিতে মনসুর আলম অন্যতম সদস্য মনোনীত হন। ওই কমিটির আহ্বায়ক গোলাম মাওলা শাহীন এবং সদস্য সচিব খন্দকার এনামুল হক।

ডিবি পুলিশ থেকে জানানো হয়, ২০২৩ সালের ২৮ শে অক্টোবরের পর থেকে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে নাশকতার পর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেকেই গা ঢাকা দিয়ে পলাতক হন, তখন মনসুর আলমকে যুগ্ম আহ্বায়কের মর্যাদায় মহানগর দক্ষিণের লালবাগ, চকবাজার এবং বংশাল এলাকায় ধ্বংসাত্মক কাজের সমন্বয়ক নির্বাচিত করা হয়।

মনসুর আলম তখন থেকে এই তিন থানার ওয়ার্ড পর্যায়ে যুবদলকে সংঘটিত, উদ্দীপিত ও তাদের কার্যকলাপ মনিটরিং করে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ছবি/ভিডিও উপরের নেতাদের পাঠাতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আর এর বিনিময়ে তাকে মোটা অঙ্কের অর্থও দেয়া হতো। 

 

 

আরবি
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর