ঢামেকে দেড় ঘণ্টায় এক নারীর পাঁচ সন্তান প্রসব

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম

দেড় ঘণ্টার ব্যবধানে পাঁচ সন্তান প্রসব করেছেন এক নারী। এদের মধ্যে তিন ছেলে ও দুই কন্যা। তবে চারজন জীবিত থাকলেও একজন মারা গেছেন।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনী বিভাগে এ ঘটনা ঘটেছে। মা ও চার সন্তানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার রাতে প্রসব ব্যথা উঠলে ঢামেকে নিয়ে আসা হয় চাঁদপুর সদর উপজেলার দাশাদী গ্রামের শহিদ মোল্লার স্ত্রী রুমা আক্তারকে (২৬)।

প্রসূতির সার্বিক তত্ত্বাবধান করেন ঢামেক হাসপাতালের গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজমা হক এর নেতৃত্বে একটি দল।

ডা. নাজমা বলেন, রোববার রাতে ভর্তি হন রুমা আক্তার। সকালে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। কিন্তু ৯টা ৪০ মিনিটে স্বাভাবিকভাবেই প্রথম সন্তানের জন্ম দেন তিনি। একে একে পাঁচ নবজাতক জন্ম নেয়।

পাঁচ সন্তানের মধ্যে জন্মের সময় এক কন্যা সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান ওই চিকিৎসক।

‘বাকি তিন ছেলে ও এক মেয়েকে নবজাতক বিভাগের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। মা সুস্থ আছেন, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে,’ বলেন অধ্যাপক নাজমা।

তিনি জানান, শিশুগুলো অপরিপক্ব অবস্থায় ২৯ সপ্তাহ বয়সে  জন্ম গ্রহণ করেছে। তাদের ওজনও কম, প্রত্যেকের জেন এক কেজি থেকে এক কেজি ৩০০ গ্রামের মধ্যে।

একটি ছেলে নবজাতকের স্বাভাবিক ওজন আড়াই থেকে চার কেজি ৩০০ গ্রাম এবং কন্যা নবজাতকের ওজন দুই কেজি ৪০০ গ্রাম থেকে চার কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, এত সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেয়া খুবই কষ্টকর ও জটিল বিষয়। তবে আমদের এখানে অভিজ্ঞ চিকিৎসকদের কারণে তা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সন্তানগুলো অপরিপক্ব হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের এনআইসিইউয়ের প্রয়োজন হয়। আমরাও দ্রুত ব্যবস্থা করেছি।

নবজাতক ও প্রসূতি মায়ের জন্য সব ধরণের সহযোগিতা তারা করবেন বলেও জানান ঢামেক পরিচালক।

রুমার বোন মাকসুদা বলেন, গর্ভধারণের তিন মাস পর আমরা জানতে পারি। পরীক্ষা-নিরীক্ষায় চার সন্তানের কথা বলেছিলেন ডাক্তাররা।

রোববার মধ্য রাতে প্রসব ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

আরবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর