পৌষের শেষে সাকরাইন উৎসবে মাতলো ঢাকাবাসী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম

পৌষের শেষদিনে সাকরাইন উৎসবে মাতলো পুরান ঢাকা। ঘুড়ি উৎসব আর আতশবাজির আলোয় বুড়িগঙ্গা পাড়ে তৈরি হয় অন্যরকম আবহ। ছেলে-বুড়ো সবাই মিলে ঐতিহ্যবাহী এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয় পুরনো ঢাকার বাসিন্দারা। এই আয়োজনে যোগ দিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, এমন উৎসব নতুন প্রজন্মকে শেকড়ের কাছে ফিরিয়ে নেয়।

রোববার ছিলো পৌষের শেষ দিন। কুয়াশাচ্ছন্ন শহর আর পুরান ঢাকা আকাশ জুড়ে ঘুড়ির ওড়াউড়ি। পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী আয়োজন সাকরাইন উৎসবের কথাই বলা হচ্ছে। পুরান ঢাকার অলি গলিতে সাকরাইন উৎসবের রেশ। ছেলে-বুড়ো, পরিবারের সবাই মিলে ছাদে ছাদে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। নানা আকারের ঘুড়ি আর সুতা কাটাকাটির খেলা। সাথে পিঠাপুলির বিশেষ আয়োজন।

পৌষের বিদায়ক্ষণে সকাল থেকেই শীত ও কুয়াশাচ্ছন্ন আকাশকে ভেদ করে বাহারি রঙের ঘুড়ি উড়তে শুরু করেছে। তবে বৈরী আবহাওয়ায় কুয়াশাছন্ন আকাশে জমে উঠছে না ঘুড়ি উৎসব। শীতের কারণে ঘুড়ি কাটা কাটির আমেজ পাচ্ছেন না তরুণ-তরুণীরা। আকাশ জুড়ে গোমড়া আবহাওয়ার কারণে এবার রং ছড়াতে পারছে না ঘুড়ি উৎসব। তবে উৎসবের কোন কমতি ছিলো না।

গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠে ঘুড়ি ওড়াতে ব্যস্ত এলাকার তরুণ মাহমুদ বলেন, বন্ধুরা মিলে দুপুর থেকে ঘুড়ি ওড়াচ্ছি। সকাল থেকে কুয়াশা ছিল। ভাবছি বিকেলের দিকে ঠিক হবে। এখনো সেই অবস্থাই, বাতাসও কম।

আরেক তরুণ রাজ্জাক বলেন, কুয়াশার কারণে ঘুড়ি দেখা যায় না। কাটাকাটি করতে পারি না। রোদ থাকলে ভালো হতো। তারপরও আমরা উৎসব করছি, এটা আমাদের ঐতিহ্য।

সন্ধ্যা নামতেই অন্যরকম রঙ পায় সাকরাইন উৎসব। পুরান ঢাকার প্রায় প্রতিটি ভবনের ছাদ থেকে একযোগ ফোটানো হয় আতশবাজি। ছাদে ছাদে রঙিন আলোর রোশনাই। মুখে আগুনে হল্কা নিয়ে উদ্যাম তারুণ্য। আতশবাজির এমন আয়োজন শেষ হতেই ছাদে ছাদে শুরু হয় ডিজে পার্টি। নেচে-গেয়ে সাকরাইনের আনন্দ ভাগাভাগি করে নেয় সবাই, সব বয়সের মানুষেরা।

বিকেলে ধূপখোলা মাঠে উৎসবে যোগ দিয়ে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ইতিহাস ঐতিহ্য বজায় রেখে আগামীর স্মার্ট শহর নির্মাণে কাজ করছেন তারা। আনন্দে মাতেন মেয়র নিজেও। বলেন, ঘুড়ি উৎসব বা সাকরাইন উৎসব ঢাকার প্রাচীনতম ঐতিহ্য। এই উৎসব উদযাপনে আজ আমরা গেন্ডারিয়ার ঐতিহ্যবাহী ধুপখোলা মাঠে সমবেত হয়েছি।

মেয়র আরও বলেন, আপনারা লক্ষ্য করছেন, গেন্ডারিয়াসহ ঢাকার আকাশ আজ ঘুড়িতে ছেয়ে গেছে। আমরা চাই, আমাদের তরুণেরা, আমাদের সন্তানেরা ঐতিহ্যকে ধারণ করবে। তারা সারা বছর ঘুড়ি ওড়াবে এবং ছাদ-মাঠসহ বিভিন্ন জায়গা থেকে তারা ঘুড়ি উড়িয়ে আমাদের সংস্কৃতিকে ধারণ করবে।

আয়োজন সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ২০২১ সালের ১৪ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে সাকরাইন উৎসবের আয়োজন শুরু করি। পরে আমরা প্রতি বছর এটা আয়োজন করে চলেছি। করোনার প্রকোপের জন্য একটি বছর আমরা এই আয়োজন করতে পারিনি।

 

এআরএস
রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলুনের কারিগর ও গ্রাহকসহ অন্তত ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা...
বায়ান্ন বাজার, তিপ্পান্ন গলির পুরান ঢাকা যেন এক রঙিন দুনিয়া। ফিফা বিশ্বকাপের সেরাদের সেরা তারকারা যেন এই ঢাকার গলিতেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন!
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার হাজী টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় ভবনটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর