পুরান ঢাকার হাজী টাওয়ারের আগুন নিয়ন্ত্রনে, অক্ষত অবস্থায় উদ্ধার ১৭

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার হাজী টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় ভবনটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে সকাল ৬টা ৪০ মিনিটে ১৪ তলা ভবনের ৬ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ইউনিটগুলো। আগুন নিয়ন্ত্রণে কাজ করে মোট ৯টি ইউনিট। এর মধ্যে সদরঘাট ফায়ার স্টেশনের দুইটি, সিদ্দিকবাজারের পাঁচটি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তরফ থেকে এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এক ব্রিফিংয়ে বলেন, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক এবং ওপরের অংশ আবাসিক হওয়ায় ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বিকল্প সিঁড়ি ও অডিও ডিভাইস ব্যবহার করা হয়।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলা তল্লাশি করে নিশ্চিত হন যে কেউ ভেতরে আটকে নেই। এ সময় বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর