ঢাকার বুকেই মেসি-রোনালদোদের মিলনমেলা, জমজমাট ফিফা গলি

আপডেট : ১০ জুন ২০২৬, ০৯:৩০ এএম

বায়ান্ন বাজার, তিপ্পান্ন গলির পুরান ঢাকা যেন এক রঙিন দুনিয়া। ফিফা বিশ্বকাপের সেরাদের সেরা তারকারা যেন এই ঢাকার গলিতেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন! এখানে এমনই এক আবহ তৈরি হয়েছে, মনে হবে যেন এখানেই বসে গেছে বিশ্ব তারকাদের মিলনমেলা।

আবহমান বাংলার ফুটবল আবেগের এক জীবন্ত প্রতিচ্ছবি পুরান ঢাকার স্বামীবাগের এই ফিফা গলি। উচ্ছ্বাস আর আবেগে চিরপ্রতিদ্বন্দ্বীরাও এখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, ফুটবলের ভালোবাসায় এক হয়ে যায় ভিন্ন সব সমর্থক।

রাতজাগা সমর্থকদের অপেক্ষার পতাকা উড়ছে ফুটবলকে ঘিরে, আর সেই আবেগেই ধীরে ধীরে গড়ে উঠছে নিজেদের স্বপ্নের চিত্রলিপি। যে দেশ এখনো বিশ্বকাপের মঞ্চে খেলেনি, সেই দেশের মানুষই যেন সবচেয়ে প্রাণবন্তভাবে দেখিয়ে দেয় কীভাবে উদযাপন করতে হয় “দ্য গ্রেটেস্ট শো অন আর্থ”।

এই গলিতে পা রাখলেই মনে হয়, যেন লিওনেল মেসির সর্বশেষ ট্রফি জয়ের আনন্দের মুহূর্তগুলো এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। কান পাতলেই শোনা যায় গোট ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল উদযাপনের সেই পরিচিত ধ্বনি—যে শব্দ দেয়াল ছুঁয়ে পৌঁছে যায় কোটি ভক্তের হৃদয়ে। 

দেয়ালজুড়ে এখনও উজ্জ্বল নেইমারের হাসির রঙ, আর কিলিয়ান এমবাপ্পে যেন প্রস্তুত—যে কোনো দলের ডিফেন্স ভেঙে চুরমার করে এগিয়ে যাওয়ার জন্য। পুরো গলিটাই যেন ফুটবল জগতের এক জীবন্ত অ্যালবাম।

এই ফিফা গলিতে কেউ রঙ মেশাচ্ছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ দূর থেকে এসে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছেন চারপাশ। এখানে কেউ আর্জেন্টিনার অনুরাগী, কেউ ব্রাজিলের সমর্থক, কেউ পর্তুগালের, আবার কেউ ফ্রান্সের ভক্ত। তবে সবার মধ্যে একটাই মিল—ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা।

এই গলির পতাকাগুলোও যেন আগাম কাউন্টডাউন দিচ্ছে “দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ”-এর। যেখানে হাজার মাইল দূরের একটি ম্যাচের জন্যও রাত জেগে থাকে এই বাংলাদেশ।

আরবিএস
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলুনের কারিগর ও গ্রাহকসহ অন্তত ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা...
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার হাজী টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় ভবনটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর