ফুটপাত কেনো নিরাপদ নয়, প্রশ্ন হাইকোর্টের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০২:২১ পিএম

রাজধানীর মৌচাক মার্কেট এলাকায় মাথায় ইট পড়ে দীপান্বিতা বিশ্বাস (দিপু সানা) নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ফুটপাতে সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার এ রুল জারি করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ছফওয়ান করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিছ উল মাওয়া আরজু।

গত ১০ জানুয়ারি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নির্মাণাধীন বহুতল ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দিপু সানা মারা যান। নিহত দিপু সানার তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে।

এ ঘটনায় দীপু সানার স্বামী তরুণ কুমার বিশ্বাস রাজধানীর রমনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

মামলাটি রমনা থানার পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ছায়া তদন্ত করছে। তবে কোথা থেকে কীভাবে ইট বা কংক্রিটের ব্লক দীপু সানার মাথায় পড়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্বামী ও সন্তানের সঙ্গে দিপু সানা। ইমেজ: সংগৃহীত

এরপর ১১ জানুয়ারি মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন।

এ অবস্থায় নাগরিকদের নিরাপদ ফুটপাত দিতে না পারার বৈধতা ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোস্তফা মোশাররফ হোসেন।

রিটে দীপু সানার মৃত্যুর কারণ খুঁজে বের করে প্রকৃত দায়ীদের শাস্তি নিশ্চিত একটি উচ্চক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের অন্তর্বর্তী নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি দীপু সানার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল চাওয়া হয়েছিল।

রিটে বিবাদী করা হয় সড়ক ও সেতু পরিবহন সচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসককে।

একাত্তর/আরএ
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর