সমকামিতা নিয়ে ডা. সাবরিনার মন্তব্যের তদন্ত চান ডিবি হারুন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম

কারাগারে সমকামিতা নিয়ে ডা. সাবরিনা শারমিনের বিতর্কিত মন্তব্যের তদন্ত হওয়া উচিৎ বলে মনে করেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন, সামাজিক মাধ্যমে কারাগারে সমকামিতার অভিযোগ তোলেন ডা. সাবরিনা। শুধু ভাইরাল হতেই এ অভিযোগ নাকি এটি সত্য, তা তদন্ত করে বের করা উচিৎ বলে মনে করেন এই কর্মকর্তা।

মহামারিকালে করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়ে আরো সেই সময়ে আলোচনা-সমালোচনায় এসেছিলেন চিকিৎসক সাবরিনা শারমিন। সম্প্রতি কারাগারে সমকামিতা নিয়ে মন্তব্য তিনি আবারও আলোচনায় এসেছেন। এনিয়ে তোলপাড় নেট দুনিয়া।

গেলো পাঁচ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের কারাগারগুলোতে সমকামিতার বিষয়ে মন্তব্য করেন ডা: সাবরিনা। এ সময় তিনি অভিযোগ করেন, দেশের কারাগারে সমকামিতা চলছে। তরুণ বয়সে যারা জেলে এসে দীর্ঘদিন বন্দী আছেন, তাদের মাঝেই এই প্রবণতা বেশি দেখেছেন তিনি।

তার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ডা. সাবরিনা যদি কারা কর্তৃপক্ষকে অভিযোগ করেন তবে এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। ডিবি প্রধান আরও বলেন, সাবরিনা কারা কর্তৃপক্ষকে অভিযোগ জানালে তদন্ত হওয়া উচিত।

হারুন অর রশীদ বলেন, করোনার সনদ জালিয়াতির অভিযোগে সাবরিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দেয়। সম্প্রতি সাজাভোগ শেষে তিনি কারাগার থেকে বের হয়েছেন।

তিনি আরও বলেন, কারাগার থেকে বেরিয়েই সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় অবতারণা করছেন সাবরিনা। তিনি আদৌ কারাগারে এ ধরনের সমস্যায় পড়েছেন কি না, বা সমস্যায় পড়লে তিনি কর্তৃপক্ষকে অবহিত করেছেন কি না, নাকি ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়াতে এসব বলছেন তা জানি না। তবে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে আমরা মনে করি বিষয়টির তদন্ত হওয়া উচিত।

উল্লেখ্য, কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ও ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে, ২০২০ সালের ২৩ জুন জেকেজি হেলথের সিইও আরিফুল হক চৌধুরী, কর্মচারি হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। পরে ১২ জুলাই গ্রেপ্তার হন সাবরিনা।

জেকেজিকাণ্ড ছাড়াও, তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি তৈরির অভিযোগে ইসি’র করা প্রতারণা মামলায়, সোমবার জেকেজি হেলথের চেয়ারপারসন সাবরিনা শারমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। এ মামলার সাক্ষ্য নেয়ার ১৩ জুন দিন ঠিক করা হয়েছে।

 

এআর
চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মহানগর...
বেসরকারি নিউজ চ্যানেল- সময়সময় টেলিভিশনের পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার, ঢাকার মহানগর মূখ্য হাকিমের আদালতে আত্মসমর্পন করতে গেলে, তাকে...
‎‎‎রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে ডামি (খেলনা) রাইফেল প্রদর্শন করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার মুজাহিদুল ইসলাম চৌধুরীকে (৪৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর